নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দীর্ঘ রাজনৈতিক লড়াই, সাংগঠনিক পরিশ্রম এবং ঐতিহাসিক নির্বাচনী জয়ের পর অবশেষে বাংলার প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী নির্বাচিত হলেন শুভেন্দু অধিকারী। ২০২৬ বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর দুই কেন্দ্রেই জয়ী হন শুভেন্দু অধিকারী। এরপরেই শুক্রবার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে দলীয় বৈঠকে তার নাম ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
প্রত্যাশামতোই বিজেপির পরিষদীয় দলনেতা তথা রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন শুভেন্দু অধিকারী। শুক্রবার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে নবনির্বাচিত বিজেপি বিধায়কদের বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন অমিত শাহ। নিজের নাম শুনে কার্যত আবেগঘন হয়ে পড়েন শুভেন্দু অধিকারী।
২০২০ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই শুভেন্দু ছিলেন দলের অন্যতম প্রধান মুখ। সংগঠনকে মজবুত করা, কর্মীদের চাঙ্গা রাখা এবং দিল্লির শীর্ষ নেতৃত্বের সঙ্গে সমন্বয় প্রতিটি ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তিনি। তারই ফল মিলেছে এবারের বিধানসভা নির্বাচনে।
শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেন্দু অধিকারী। তিনিই হচ্ছেন পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী। তার সঙ্গে শপথ নেবেন উপ মুখ্যমন্ত্রী দিলীপ ঘোষ ও অগ্নিমিত্রা পাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহ সহ বিজেপির শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে সেই অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে।
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের