নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মে মাসের শেষ সপ্তাহে ফের বদলাচ্ছে বাংলার আবহাওয়ার রূপ। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা থাকলেও সপ্তাহের মাঝামাঝি থেকে দক্ষিণবঙ্গেই বাড়বে দুর্যোগের প্রভাব। একাধিক জেলায় কালবৈশাখীর আশঙ্কা জারি করেছে আবহাওয়া দফতর। পাশাপাশি আগামী কয়েকদিনে তাপমাত্রাও কিছুটা নামতে পারে বলে পূর্বাভাস।
বিহার সংলগ্ন এলাকায় তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ও দক্ষিণ ভারতের দিকে বিস্তৃত অক্ষরেখার প্রভাবে বাংলায় জলীয় বাষ্পের প্রবাহ বেড়েছে। তার জেরেই উত্তরবঙ্গের পাহাড় সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে আগামী দু’দিন বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে বুধবারের পর থেকে কিছুটা কমবে ভারী বর্ষণের দাপট।
অন্যদিকে দক্ষিণবঙ্গে সপ্তাহের মাঝামাঝি থেকেই বাড়তে পারে কালবৈশাখীর প্রবণতা। বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান সহ একাধিক জেলায় বিকেল ও রাতের দিকে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার উত্তর ২৪ পরগনা, হুগলী, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুরেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে শনিবারের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিছুটা নামতে পারে। ফলে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি খানিকটা কমার আশা রয়েছে। তবে বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার কারণে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা। কলকাতাসহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই এই কয়েকদিন বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে।
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের