নিজস্ব প্রতিনিধি, দিল্লি – আগামী ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন এবং সরস্বতী পুজো। সেই দিনই ছিল জয়েন্ট মেন পরীক্ষা। তবে ২৩ জানুয়ারি জয়েন্ট মেন পরীক্ষার দিনক্ষণ বদলের আবেদন জানিয়ে ছিল রাজ্য সরকার। অবশেষে রাজ্য সরকারের আবেদনকে গুরুত্ব দিল জাতীয় সংস্থা। পিছিয়ে দেওয়া হল জয়েন্ট মেন পরীক্ষার দিন। এরপরই বাংলার পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
২৩ জানুয়ারি নেতাজির জন্মদিন এবং সরস্বতী পুজো উপলক্ষ্যে ছুটির দিন রাজ্যে। তাই জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা বা NTA-এর কাছে জয়েন্ট মেন পরীক্ষার দিন বদলের আবেদন জানায় রাজ্য সরকার। বৃহস্পতিবার জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা বা NTA-এর তরফে জানানো হয়েছে, ২৩ জানুয়ারি জয়েন্ট মেন পরীক্ষার দিনক্ষণ বদল করা হয়েছে। যদিও সেই দিন এখনও ঠিক হয়নি। এক্স হ্যান্ডলে পোস্ট করে বাংলার পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, “ওইদিন আমাদের ছেলেমেয়েরা সরস্বতী বন্দনার সুযোগ পাবে।“
NTA-এর সূচি অনুযায়ী, আগামী ২১ থেকে ২৪ জানুয়ারি এবং ২৮ জানুয়ারি জয়েন্টে মেনের পেপার-১ পরীক্ষা হওয়ার কথা ছিল। আগামী ২৯ জানুয়ারি হবে পেপার-২ পরীক্ষা। বি.ই, বি.টেকের জন্য পেপার-১ পরীক্ষা দু’ধাপে হওয়ার কথা ছিল। সকাল ৯টা থেকে ১২টা এবং দুপুর ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরীক্ষার সময় নির্ধারিত ছিল। আগামী ২৯ তারিখ বি.আর্ক (আর্কিটেকচার) পরীক্ষা হবে সকাল ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত।
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
হিরোশিমা বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে দুর্ঘটনা, হাসপাতালে মৃত্যু ২৪ বছরের ছাত্রের
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ
৭.৮ শতাংশ জিডিপি বৃদ্ধিতে উচ্ছ্বাস, দেশবাসীকে স্বদেশি পণ্য ব্যবহারের বার্তা প্রধানমন্ত্রীর
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
বাস থামল কাশ্মীরে গেটের কাছে, ২৪ ঘণ্টার মধ্যেই ধরা পড়ল অভিযুক্তরা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের