নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বাংলাদেশি ভোটার ইস্যুকে ঘিরে ফের চাঞ্চল্য ! সুভাষপল্লী এলাকায় দীর্ঘদিন ধরেই একাধিক বাংলাদেশি নাগরিকের বসবাসের অভিযোগ ছিল। ২০১৪ থেকেই বাংলাদেশ থেকে এসে এখানে বসবাস করছেন বহু মানুষ। তবে তারা কিভাবে বাংলাদেশ থেকে এখানে এল তা নিয়ে চলছে রাজনৈতিক তরজা।
স্থানীয় সূত্রের খবর , নৈহাটির মামুদপুর এলাকার বাসিন্দা লিটন দাস। তার দু দেশেই সম্পত্তি রয়েছে। সেই সম্পত্তি বাঁচানোর জন্য দু দেশেই বসবাস করছেন লিটন দাস সহ তার পরিবার। শুধু লিটন দাস না গোটা রাজ্য জুড়ে প্রায় ৫০ শতাংশ মানুষ বাংলাদেশের ভোটার বলে অভিযোগ করে এলাকাবাসী।
বিজেপি নেতা প্রিয়াংশু পান্ডে জানিয়েছেন, "হিন্দু ভোটার হলে কাউকে তাড়ানো হবে না বরং CAA-এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে। তবে এই লিটন দাসের মতো কিছু মানুষ এইসব কার্যকলাপ কিভাবে করছে তা এখনও জানা যায়নি। দুই দেশে কারুর কিভাবে নাম থাকতে পারে তা জানি না।"
তৃণমূল নেতা জানিয়েছেন,"এটা শুধু সুভাষ গ্রামে না আরও অনেক জায়গায় এইগুলো চলছে। এরা কি করে এখানে এসেছে তা আমরা কেউই জানিনা। ইলেকশন কমিশন এই পুরো বিষয়টা দেখছে তারা এবার সিদ্ধান্ত নেবে।"
লিটন দাস জানিয়েছেন, "আমাদের দু জায়গায় জমি আছে। আমার ভাই প্রণব দাস বাংলাদেশের জমি দেখাশোনা করে। আমি এখানে সব কটা ভোটই দিয়েছি।"
আশীষ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নির্মীয়মাণ প্রতিমা রাস্তায় ফেলে ভাঙার অভিযোগ
এবার প্রশিক্ষণে কাজে লাগবে এই অভিনব উদ্যোগ
অসম-বাংলা সীমান্তে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার, আটক বাসের চালক সহ খালাসি
নাতির হাতেই প্রৌঢ় ব্যবসায়ী খুনের অভিযোগ
পুজোর আগেই এই উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে এগোচ্ছে প্রশাসন, বন দফতর
রায়গঞ্জে রহস্যজনক মৃত্যু কৃষকের, প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা
বিশাখাপত্তনম থেকে ফেরার পথে মর্মান্তিক পরিণতি, পাঁশকুড়ার স্কুলে শোকের ছায়া
রাত হলেই নাকি বাড়ির চালে পড়ে ঢিল, শোনা যায় গাছ ভাঙার আওয়াজ! ‘ভূতুড়ে গ্রাম’-এর তকমা ঘিরে চাঞ্চল্য
বন দফতরের অভিযোগে গ্রেফতার অভিষেক ঘোষ
অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ
আয়ুষ্মান প্রকল্পে বিনামূল্যে সফল হেমি-আর্থ্রোপ্লাস্টি
শুক্রবার রাতে লিলুয়া স্টেশনে নামার সময় আচমকাই বন্ধ হয়ে যায় লিফট, ভিতরে আটকে পড়েন ৯ যাত্রী
অভিযানে বেশ কয়েকটি খাবারে নিষিদ্ধ রং ব্যবহারের প্রমাণ মেলায় সেগুলি নষ্ট করে দেওয়া হয়
আচমকা বাড়ির অংশ ভেঙে পড়তেই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন ২ জন, প্রায় ১ ঘণ্টার চেষ্টায় উদ্ধার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের