নিজস্ব প্রতিনিধি , মালদহ - ভারত বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সীমান্তবর্তী এলাকা থেকে ফের পাকড়াও অবৈধ অনুপ্রবেশকারী।এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় পুরাতন মালদা থানার অন্তর্গত আদমপুর এলাকায়। অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ তদন্ত শুরু করেছে। পাশাপাশি সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে , ঘটনাটি ঘটেছে মালদহ জেলার পুরাতন মালদা থানার অন্তর্গত আদমপুর এলাকায়। বৃহস্পতিবার আনুমানিক রাত দশটা নাগাদ আদমপুর এলাকায় টহল দিচ্ছিল বিএসএফ।সেই সময় এক যুবকের আচরণ সন্দেহজনক মনে হলে তাঁকে আটক করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ে।এরপর বিস্তারিত জিজ্ঞাসাবাদে তাঁর পরিচয় নিশ্চিত করা হয়।ধৃত যুবকের নাম কাউসার আলী।
বিএসএফ সূত্রের দাবি, ধৃত যুবকের কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ওই মোবাইলে একটি ভারতীয় সিম কার্ড ও একটি বাংলাদেশি সিম কার্ড ব্যবহার করা হচ্ছিল।প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি কয়েকদিন আগেই অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন।হবিবপুর থানার কলাইবাড়ি সীমান্ত দিয়ে অনুপ্রবেশের অভিযোগ উঠেছে। ঘটনার পর সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের