নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - ভারত-বাংলাদেশ সীমান্তে চাঞ্চল্যকর ঘটনা। মেখলিগঞ্জের ফুলকাডাবরি এলাকায় এক ভারতীয় কৃষককে জোর করে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
কৃষক সহাদেব বর্মন প্রতিদিনের মতোই সীমান্ত সংলগ্ন জমিতে কাজ করছিলেন। সেই সময় আচমকাই কিছু বাংলাদেশি দুষ্কৃতী তাকে লক্ষ্য করে। অভিযোগ, সেই সময় জোর করে সীমান্তের ওপারে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। এই বিপজ্জনক পরিস্থিতির মধ্যেই দ্রুত সক্রিয় হয়ে ওঠে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
পরিস্থিতির গুরুত্ব বুঝে জওয়ানরা তৎক্ষণাৎ হস্তক্ষেপ করেন এবং সাহসিকতার সঙ্গে সহাদেব বর্মনকে উদ্ধার করেন। তাদের তৎপরতায় সম্ভাব্য বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়। উদ্ধারের পর সহাদেব বর্মন জানান, ' আমি আমার কাজ করতে গেছিলাম কোথায় কি হয়েছে সেটা আমি জানি না। কিন্তু ওখানে ওরা প্রায় ৪০ জনের দল মিলে আমাকে তুলে নিয়ে যায়। তাদের মধ্যে একজন আমাকে চড়ও মারে। আমি রোজই ওখানে যাই কাজ করতে কিন্তু এরম হবে বুঝতে পারিনি।'
ঘটনায় কেন্দ্রকে নিশানা করেছে শাসক শিবির। স্থানীয় তৃণমূল নেতা বলেন, 'এই ঘটনা নিয়ে আমরা অনেক আগেই উদ্বেগ প্রকাশ করেছি। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই নিয়ে বলেছেন সীমান্তে যে কৃষকরা যাচ্ছে তাদের প্রাণের সংশয় রয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী এসে যে বড় বড় ভাষণ দিলেন কৃষকদের সুরক্ষার বিষয়ে তো কিছু জানালেন না। এই পরিস্থিতির জন্য নরেন্দ্র মোদির সরকারের ব্যর্থতা দায়ী।'
বোলপুর-ইলামবাজার রাস্তায় মহিদাপুরে পুলিশের অভিযান
ঘটনার নেপথ্যে কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অল্পের জন্য বড় বিপদ এড়াল স্কুলপড়ুয়ারা
প্লাস্টিকে মোড়া খাসি-মুরগির মাংস বাজেয়াপ্ত, একাধিক রেস্তোরাঁয় লাইসেন্স থেকে খাবার সংরক্ষণ—ধরা পড়ল নানা অনিয়ম
মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে
ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পাণ্ডবেশ্বর এলাকায়, তদন্তে পুলিশ
যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা
ট্যাক্সিতে করে শিশুকে নিয়ে পালানোর অভিযোগ
১ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম
হনুমান জুটির আপ্যায়নে সরগরম ভাণ্ডারহাটি বাজার
বিশেষভাবে সক্ষম মহিলাকে ভয় দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়ার অভিযোগ
একইসঙ্গে সঞ্জীব মুখোপাধ্যায়কেও জামিন দিল আদালত
স্টেশন চত্বর নিয়েও বড় পরিকল্পনা
নাবালিকা নির্যাতনের প্রতিবাদে এঠেলা মোড়ে পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের
সোনার কাজের ওজন-টাকা নিয়ে বচসা, থানার ‘লোক’ পরিচয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে চড়! মহিলা কর্মীরাও আক্রান্ত
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের