নিজস্ব প্রতিনিধি , নদীয়া - সীমান্তবর্তী এলাকায় বড়সড় সাফল্য নদীয়া পুলিশের। বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার ৫০০ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ। ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের যৌথ উদ্যোগে নাকা চেকিং চলছিল। সেই সময় একটি অটোরিকশাকে সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশি চালানো হয়। তল্লাশিতে অটো থেকে কয়েকটি পেটিতে রাখা ৫০০ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, সিরাপগুলি বাংলাদেশ সীমান্ত এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। সেখান থেকে কাঁটাতার পেরিয়ে সেগুলি পাচারের পরিকল্পনা ছিল বলে তদন্তকারীদের অনুমান।
প্রসঙ্গত, এই ঘটনায় অটোরিকশা চালক সাহেব বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার তাকে নদীয়ার কৃষ্ণনগর দায়রা বিচার বিভাগের বিশেষ আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে অভিযুক্তকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে।
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের