নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - প্রায় ১০০ টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। দীর্ঘদিন বিজেপি করেও এলাকার উন্নয়ন হয়নি। রাস্তা ঘাট সহ নানা সমস্যা অমীমাংসিত রয়ে গেছে। তাই উন্নয়নের স্বার্থেই তৃণমূলে যোগ দিতে বাধ্য হয়েছেন তারা।
সূত্রের খবর , বিষ্ণুপুর ব্লকের উলিয়াড়া (৭৯) সহ ছিলিমপুর (৭৫) নম্বর বুথ থেকে বিজেপির বুথ সভাপতি বিদ্যুৎ বাউরি সহ ১০০টি পরিবার যোগদান করেছেন তৃণমূল কংগ্রেসে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই আসনে বিজেপি জয়লাভ করেছিল। তবে এই যোগদানকে ঘিরে রাজনৈতিক মহলের দাবি, ২০২৬ সালের লড়াইয়ে তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে চলেছে।

তৃণমূলের জেলা সভাপতি সুব্রত দত্ত বলেন, “কেন্দ্র সরকার গরিবদের ১০০ দিনের কাজের টাকা আর বাংলা আভাস যোজনার টাকা বন্ধ করে দিয়ে মানুষকে বঞ্চিত করেছে। তাই বিজেপি কর্মীরা দলে দলে তৃণমূলে আসছে।” তিনি আরও ইঙ্গিত দেন, আগামী চার দিনের মধ্যে বিজেপির আরও বড় নেতা তৃণমূলে যোগ দেবেন।

এ প্রসঙ্গে বিজেপির সাংগঠনিক জেলা মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস পাল্টা অভিযোগ করে বলেন, “এমন কোনো যোগদান হয়নি। বিজেপি কর্মীরা দলে আছে, কেউ তৃণমূলে যায়নি। তৃণমূল সাজানো নাটক করছে। নিজেদের লোকদের দেখিয়ে যোগদান বলে প্রচার করছে।”
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...