নিজস্ব প্রতিনিধি, কলকাতা – বাক্স-প্যাঁটরা গোছানো শুরু করে দিয়েছে শীত। ভোর ও রাতের দিকে হালকা শীত অনুভূত হবে। ভোরের দিকে জেলায় জেলায় কুয়াশার দাপট থাকতে পারে। বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে রয়েছে। তবে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে বলে জানিয়ে আবহাওয়া দফতর।
হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করছে উপকূলের জেলাগুলোতে তাপমাত্রা। পুরুলিয়া ও বাঁকুড়া সহ পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৩ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়ায় ১৪.৪, ঝাড়গ্রামে ১৫.২, বর্ধমানে ১৪.০ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। সকালের দিকে দৃশ্যমানতা কমে যেতে পারে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত। বুধবার দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ৫.৬ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের সমতলের জেলাগুলোতে তাপমাত্রা ১০ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। কুয়াশার কারণে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দৃশ্যমানতা নেমে যেতে পারে ১৯৯ থেকে ৫০ মিটার পর্যন্ত।
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের