নিজস্ব প্রতিনিধি , ঝাড়গ্রাম - ভুয়ো কাগজপত্র ব্যবহার করে প্রায় ৪০০ একর জমি হস্তান্তর। জমি জালিয়াতির ঘটনায় ফের গ্রেফতার এক ব্যক্তি। অন্যের নামে রেজিস্ট্রি থেকে শুরু করে নকল মালিকে স্বাক্ষর পর্যন্ত ব্যবহার করছিল ধৃত। ক্ষুব্ধ গ্রামবাসীরা তাদের জমি ফিরে পাওয়ার দাবি জানিয়ে দফায় দফায় বিক্ষোভে সামিল হচ্ছেন।

পুলিশ সূত্রে জানা গেছে , বাকড়া গ্রামের প্রায় ১২৫ টি পরিবারের মোট ৪০০ একর জমি ভুয়ো নথি তৈরি করে অন্যের নামে রেজিস্ট্রি করানো হয়েছিল। এমনকি জমির প্রকৃত মালিকদের নকল স্বাক্ষর ব্যবহার করা হয়েছে। কোথাও আবার জীবিত মালিককে মৃত দেখিয়ে হস্তান্তরের চেষ্টা হয়েছে।

ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ গ্রামবাসীরা ইতিমধ্যেই ঝাড়গ্রাম জেলা রেজিস্ট্রি অফিস সহ জেলা শাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখিয়েছেন। গ্রামবাসীরা দ্রুত জমি ফেরত আর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের কঠোর শাস্তির দাবী জানাচ্ছে।

তদন্তে উঠে এসেছে , চিড়াকুটি গ্রামের শুকরঞ্জন মাহাত (৩৫) ভুয়ো উত্তরাধিকার শংসাপত্র ব্যবহার করে জমি বিক্রি করেছিলেন। এই মামলায় তিনি আগেই গ্রেফতার হয়েছেন। এরপর পুলিশ ঝাড়গ্রাম শহরের বাছুরডোবা এলাকার বাসিন্দা দেবাংশু পাহাড়িকে গ্রেফতার করে। তিনি ওই জমি হস্তান্তরের টাইপ রাইটার ছিলেন পাশাপাশি একাধিক রেভিনিউ ট্রানজেকশনে সরাসরি যুক্ত ছিলেন।

ইতিমধ্যেই অভিযুক্ত দেবাংশুকে রবিবার ঝাড়গ্রাম আদালতে পেশ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে , গোটা ঘটনার ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং দোষীদের ছাড় দেওয়া হবে না। এই চক্রে আরও কয়েকজন যুক্ত থাকতে পারে। তাদের খোঁজে তদন্ত চলছে।
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
কারখানা বন্ধের দাবিতে এলাকায় বিক্ষোভ স্থানীয়দের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের