নিজস্ব প্রতিনিধি , কলকাতা - একদিকে SIR এর প্রতিবাদে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী । অন্যদিকে, রাজ্যজুড়ে পরির্বতন যাত্রা করছে বিজেপি। আর এই পরিবতর্ন যাত্রাকে ঘিরেই এবার উত্তেজনা ছড়াল বাগুইআটি এলাকায়। বিজেপির ডাকা বাইক র্যালি আটকে দিল পুলিশ, যার জেরে এলাকায় শুরু হয় তুমুল বিক্ষোভ ও উত্তপ্ত পরিস্থিতি।
রবিবার বাগুইআটি এলাকায় বিজেপির পক্ষ থেকে ‘পরিবর্তন যাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে একটি বাইক র্যালির আয়োজন করা হয়েছিল। অভিযোগ, মিছিল শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই পুলিশ সেটিকে আটকে দেয়। এরপরই বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের বচসা শুরু হয় এবং পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপির দাবি, শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচি আটকে দিয়ে প্রশাসন বিরোধী কণ্ঠস্বর দমিয়ে রাখার চেষ্টা করছে।
বিজেপি কর্মীদের অভিযোগ, পুলিশ ইচ্ছাকৃত ভাবে আমাদের মিছিল আটকেছে। শান্তিপূর্ণ ভাবে আমরা মিছিল করছিলাম। পুলিশ এখন তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। যদিও প্রশাসনের দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতেই র্যালি আটকানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক বিক্ষোভ শুরু হয়। বিজেপি কর্মীরা স্লোগান দিতে থাকেন এবং পুলিশি বাধার বিরুদ্ধে প্রতিবাদ জানান।
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের