নিজস্ব প্রতিনিধি, বাগদাদ – ২ সপ্তাহ হয়ে গিয়েছে পশ্চিম এশিয়ার যুদ্ধ। আরও জোরালো হয়েছে ত্রিমুখী যুদ্ধ। শনিবার বাগদাদে অবস্থিত আমেরিকার দূতাবাসে ‘সুইসাইড ড্রোন’ হামলা চালিয়েছে ইরান। এর জেরে উড়ে গিয়েছে মার্কিন দূতাবাসের রাডার সিস্টেম। এখন ইরানের টার্গেট আমেরিকার রাডার সিস্টেম।
সূত্রের খবর, ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত আমেরিকার দূতাবাস। সেখানে ‘সুইসাইড ড্রোন’ হামলা চালিয়েছে ইরান। পাশাপাশি একটি মিসাইল হামলাও চালানো হয়েছে। মিসাইলটি দূতাবাসের 'হেলিপ্যাড'-এ আঘাত হানে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের দাবি, এই হামলার মূল লক্ষ্য ছিল আমেরিকার দূতাবাসের 'রাডার সিস্টেম'। সংবাদ সংস্থা AFP-কে একজন কর্মকর্তা জানিয়েছেন, “একটি ড্রোন দূতাবাসে আঘাত করেছে।“
ইরাকের এক কর্তার মতে, সফলভাবে কম্পাউন্ডের ভেতরের 'ল্যান্ডিং এরিয়া'-তে হামলা চালায় মিসাইলটি। অন্যদিকে প্রতিশোধমূলক অভিযানের ৪৮তম পর্ব শুরু করার কথা নিশ্চিত করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর।
উল্লেখ্য, ইজরায়েল এবং আমেরিকার যৌথ হামলায় নিজের দফতরেই মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের। হামলায় প্রাণ হারিয়েছেন খামেনেইয়ের মেয়ে, জামাই, নাতি-নাতনি, ধর্মগুরুর পুত্রবধূ। এরপর থেকেই মধ্যপ্রাচ্যজুড়ে বেপরোয়া আক্রমণ চালায় ইরান। প্রতিবেশী দেশ ইরাক, কুয়েত, সৌদি আরব, আরব আমিরশাহী, বাহরিন, ওমান, জর্ডনে নির্বিচারে ড্রোন, মিসাইল হামলা চালিয়েছে তেহরান।
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা
তার এই মানবিক উদ্যোগ সমাজব্যবস্থায় এক গভীর ও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের