নিজস্ব প্রতিনিধি , ঢাকা - পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের পতনের পর তিস্তা জলবণ্টন চুক্তি জট কাটার আশায় নতুন করে স্বপ্ন দেখছে বাংলাদেশ। এতদিন এই দ্বিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের পথে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকেই প্রধান অন্তরায় হিসেবে মনে করত প্রতিবেশী দেশ। নবান্নে ক্ষমতার পরিবর্তনের ফলে কলকাতা ও ঢাকার মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় এবং স্থিতিশীল হবে বলেই মনে করছে ওপার বাংলার রাজনৈতিক মহল।
সূত্রের খবর, ২০১১ সালে এই চুক্তি নিয়ে খসড়া তৈরি হলেও পশ্চিমবঙ্গ সরকারের আপত্তিতে তা থমকে গিয়েছিল। সেই পরিকল্পনা অনুযায়ী তিস্তার ৩৭.৫ শতাংশ জল বাংলাদেশের পাওয়ার কথা ছিল, ভারতের হাতে থাকার কথা ছিল ৪২.৫ শতাংশ জল। কিন্তু উত্তরবঙ্গের কৃষিকাজে জলসংকটের আশঙ্কায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই চুক্তিতে সায় দেননি।
বর্তমানে বঙ্গে রাজনৈতিক পালাবদলের পর দিল্লির নরেন্দ্র মোদি সরকারের সঙ্গে নতুন রাজ্য সরকারের সমন্বয় ঘটবে বলে আশা করা হচ্ছে। ফলে ১৯৯৬ সালের গঙ্গা জলবণ্টন চুক্তির পর তিস্তা নিয়েও এবার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হতে পারে। বাংলাদেশের শাসক দল বিএনপি-র পক্ষ থেকে জানানো হয়েছে যে, ভারতের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তাদের সম্পর্ক বরাবরই ইতিবাচক, যা এই আন্তর্জাতিক জলবণ্টন সমস্যার সমাধানে বড় ভূমিকা পালন করবে।
বিএনপি-র তথ্য সচিব আজিজুল বেরি হেলাল জানিয়েছেন, ‘বিজেপি ক্ষমতায় আসায় দুই দেশের সম্পর্ক আবার মসৃণ হবে বলেই আমরা বিশ্বাস করি। অতীতে তিস্তা চুক্তি কার্যকরের পথে একমাত্র বাধা ছিলেন মমতাই। বাংলাদেশ ও ভারত-উভয় পক্ষই এই কাজ সম্পন্ন করতে আগ্রহী ছিল। আমাদের মনে হয় এবার সেই প্রতিবন্ধকতা কাটল। মতাদর্শ আলাদা হলেও উন্নয়নের প্রশ্নে দুই দলই সহমত পোষণ করে। ফলে বঙ্গে নতুন সরকার আসায় দ্বিপাক্ষিক সম্পর্কে নিশ্চিতভাবে গতি আসবে'।
কলোরাডো নদীতে আচমকা জলস্ফীতি, ভেসে গেল পাথর-লোহার কাঠামো, ভাঙল ফুটব্রিজ
বিপর্যস্ত রাস্তায় একা দুই শিশু, সোশাল মিডিয়ায় ভিডিয়ো দেখে চোখে জল নেটিজেনদের
হিমবাহ ভেঙে নদীতে নেমেছিল জল, সঙ্গে মিশেছিল মাটি-পাথর, কী ভাবে তৈরি হল ভয়াবহ স্রোত, মিলল উত্তর
হড়পা বানে নিশ্চিহ্ন গ্রাম, স্বজন হারিয়ে বেঁচে ফেরার যন্ত্রণার কথা জানালেন তিনি
জুলিই আজ বিশ্বজুড়ে পরিচিত এক সফল চিত্রশিল্পী আর জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার হিসেবে
মৃত্যু ৬২৬, নিখোঁজ বহু! ফের হড়পা বানের আশঙ্কায় হাই অ্যালার্ট নেপালে
মৃতদেহের গয়না চুরির অভিযোগেও গ্রেফতার, উদ্ধার বিপুল নগদ টাকা
আমেরিকার সঙ্গে চুক্তিতে আশাবাদী কারাকাস, অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আশা রডরিগেজের
হড়পা বানের ধাক্কা সামলে ওঠার আগেই নতুন বিপদের ভ্রুকুটি, ফুঁসছে ভোটেকোশী-ত্রিশূলী
নেপালে নিখোঁজ ভারতীয়দের নিয়ে বাড়ছে উদ্বেগ! উদ্ধারে তৎপর দিল্লি, দেশে ফিরলেন অনেকে
ইতালির সংসার ছেড়ে প্রেমিকের ঘরে! ৪ সন্তানের মাকে ঘিরে চাঞ্চল্য
হড়পা বানে বিধ্বস্ত নেপালের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, তিব্বত সীমান্তে কি কূটনৈতিক চাপ?
বিপদসীমার উপরে জলস্তর, সরোবর ফেটে গেলে ফের প্লাবিত হতে পারে বিপর্যস্ত এলাকা
নেপাল বিপর্যয়ে দায় এড়াল চিন! নেপালের অভিযোগ খারিজ, কাঠমান্ডু-বেজিং সম্পর্কে চিড়ের আশঙ্কা
রাস্তা-সেতু ধ্বংস, কাদার স্তূপে থমকে উদ্ধারকাজ, বাড়ছে উদ্বেগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের