নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - রাজ্যজুড়ে চলমান SIR আবহের মধ্যে ফের পরিচয় জালিয়াতির অভিযোগ। হিঙ্গলগঞ্জে বাংলাদেশি নাগরিককে ঘিরে ভোটার কার্ড জালিয়াতির অভিযোগ। এক বাংলাদেশি যুবক নথি জোগাড় করতে ভারতীয় নাগরিককে ‘বাবা’ সাজিয়ে সরকারি সুবিধা নিচ্ছে। বিষয়টি সামনে আসতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
ঘটনাটি হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালি গ্রাম পঞ্চায়েতের ১৯৯ নম্বর বুথ এলাকার। স্থানীয় বাসিন্দা নূর আলি মোড়ল নির্বাচন কমিশনে অনলাইনে অভিযোগ করেন, তার নাম ও পরিচয় ব্যবহার করে আনোয়ার মোড়ল নামে এক বাংলাদেশি ব্যক্তি ভোটার কার্ড তৈরি করেছে। নূর আলি মোড়লের দাবি, আমার দুটো ছেলে রহমান আলি মোড়ল আর বাবর আলি মোড়ল। কিন্তু তিনটে ছেলে পরিচয় দিচ্ছে এটা ঠিক না। যে পরিচয় দিয়েছে সে বাংলাদেশি। আনোয়ার নামে আমার কোনো ছেলে নেই। যে পরিচয় দিচ্ছে সে বাংলাদেশি। আমি চাই ওর নাম যেন যত দ্রুত সম্ভব ওর নাম বাদ দেয়।
যদিও পাল্টা অভিযোগ তুলেছেন আনোয়ারের স্ত্রী মোমেনা বিবি। তার দাবি, ' আমরা এখানেই থাকি বহু বছর ধরে। আমার স্বামীর জন্ম এখানে। মিথ্যে অভিযোগ দিচ্ছে আমার স্বামীর বিরুদ্ধে। নূর আলির তিনটি সন্তান আছে এবং আনোয়ারই তার স্বীকৃত ছেলে। উনি অভিযোগ কেন জানিয়েছে জানি না।'
ঘটনা প্রসঙ্গ সাহেবখালি গ্রাম পঞ্চায়েতের প্রধান আশুতোষ কামিলা জানান, ' বিষয়টি BLO র দেখার বিষয়। একজন পঞ্চায়েত প্রধানের পক্ষে তো সব দিকে দেখা সম্ভব না। নির্বাচন কমিশন সব দায়িত্ব BLO কে দিয়েছে তার কোনো সন্দেহ প্রকাশ হলে সেই বিষয়ে তারা দেখবে।'
হিঙ্গলগঞ্জের বিজেপি নেত্রী সন্ধ্যা করণ দাবি করেন, ' নূর আলির দুই ছেলে আছে ঠিকই, কিন্তু আনোয়ার তাদের কেউ নন। তিনি বাংলাদেশি, এটাই সত্য। সবটাই শুনেছি , আমি চাই এই ঘটনার সম্পূর্ণ তদন্ত করুন কমিশন।'
সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের