নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - আর্থিক প্রতিকূলতা থাকলেও নিরলস পরিশ্রম, অদম্য ইচ্ছাশক্তিকে সঙ্গী করেই সাফল্যের শিখরে পৌঁছে যাওয়া যায়। তা প্রমাণ করল ময়নাগুড়ির হঠাৎ কলোনি এলাকার যুবক দৈবনাথ রায়। সেই সাফল্যের স্বীকৃতি দিতে আয়োজিত হল সংবর্ধনা অনুষ্ঠান। এই পরিস্থিতিতে খুশির আবহ তৈরি হয়েছে স্থানীয় মহলে।
স্থানীয় সূত্রে জানা গেছে , রাজবংশী পরিবারের সন্তান দৈবনাথ ছোটবেলা থেকেই মেধাবী। আর্থিক প্রতিকূলতা সত্ত্বেও অধ্যবসায়, কঠোর পরিশ্রম, অদম্য মানসিক দৃঢ়তার মাধ্যমে সম্প্রতি WBCS পরীক্ষার গ্রুপ ‘এ’ বিভাগে কৃতকার্য হয়েছেন। এই বিশেষ সাফল্যকে স্মরণীয় করে তুলতে মঙ্গলবার তাঁর বাসভবনে উপস্থিত হন সমাজসেবী তথা আইনজীবী দুলাল রায়।

এদিন আন্তরিক শুভেচ্ছা জানানোর পাশাপাশি দৈবনাথের হাতে একটি পবিত্র শ্রীমদ্ভগবদ্গীতা তুলে দেন তিনি। সংবর্ধনার মুহূর্তে পরিবারের সদস্যদের মিষ্টিমুখ করিয়ে উৎসবের আবহ আরও বাড়িয়ে তোলেন। পরে রাজবংশী সমাজের মহান পথপ্রদর্শক ঠাকুর পঞ্চানন বর্মার আদর্শের কথা স্মরণ করান। পাশাপাশি জীবনের সঠিক পথে এগিয়ে চলার জন্য স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণামূলক বাণী তুলে ধরেন তিনি।
দুলাল রায় জানান, 'দৈবনাথের কৃতিত্ব আগামী প্রজন্মের সামনে দিশা খুলে দেবে। ঠাকুর পঞ্চানন বলতেন-বাবা তোর আসা সবাই করুক, তুই কারও আশা করিস না। আবার স্বামী বিবেকানন্দের কথায়, সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায় কিন্তু কোনও কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। এই বার্তাই আজ পৌঁছে দিতে এসেছি। আরও অনেক উচ্চতায় পৌঁছাক, এই প্রার্থনাই রইল'।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের