নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আর জি কর ও কামদুনি মামলার পরিচিত আইনজীবী ফিরোজ এডুলজির প্রয়াণে শোকস্তব্ধ কলকাতা হাই কোর্ট মহল। সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে দুপুর ১২টা নাগাদ প্রয়াত হন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। কামদুনি মামলা সহ একাধিক আলোচিত মামলায় আদালতে তাঁর সওয়াল বিশেষভাবে আলোচনায় এসেছিল।
১৯৭৩ সালের ১০ জুন কলকাতার শিয়ালদহ সংলগ্ন ওল্ড পার্সি কলোনিতে জন্মগ্রহণ করেন ফিরোজ এডুলজি। তাঁর পৈতৃক বাড়ি মধ্যপ্রদেশের জবলপুরে হলেও কর্মজীবনের প্রায় পুরোটাই কেটেছে কলকাতায়। বেঙ্গালুরুর ন্যাশনাল আইন কলেজ থেকে আইন নিয়ে পড়াশোনা শেষ করেন তিনি।তারপর ১৯৯৭ সাল থেকে কলকাতা হাই কোর্টে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন।
তিনি তার কর্মজীবনে কামদুনি, বগটুই এবং আর জি কর-কাণ্ডের মতো একাধিক গুরুত্বপূর্ণ মামলায় আদালতে সওয়াল করেছেন। পাশাপাশি নিয়োগ দুর্নীতি মামলাসহ বিভিন্ন মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হয়েও আদালতে প্রতিনিধিত্ব করেছেন। তাঁর আইনি দক্ষতা ও যুক্তিপূর্ণ সওয়াল তাঁকে ক্রিমিনাল আইনজীবীদের মধ্যে অন্যতম পরিচিত মুখ করে তুলেছিল।
পার্সি সম্প্রদায়ের হলেও হিন্দু ধর্ম ও সংস্কৃতির প্রতি বিশেষ আকর্ষণ ছিল ফিরোজ এডুলজির। বাবার প্রভাবেই তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ এবং বিশ্ব হিন্দু পরিষদের ঘনিষ্ঠ হয়ে ওঠেন। বহুদিন দক্ষিণবঙ্গে বিশ্ব হিন্দু পরিষদের কাজের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। তাঁর অকাল মৃত্যুতে কলকাতা হাই কোর্ট বার অ্যাসোসিয়েশন সহ আইনজীবী মহলে নেমে এসেছে শোকের ছায়া। এই ঘটনায় বিভিন্ন আইনজীবী সংগঠনও গভীর শোকপ্রকাশ করেছে।
বোলপুর-ইলামবাজার রাস্তায় মহিদাপুরে পুলিশের অভিযান
ঘটনার নেপথ্যে কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অল্পের জন্য বড় বিপদ এড়াল স্কুলপড়ুয়ারা
প্লাস্টিকে মোড়া খাসি-মুরগির মাংস বাজেয়াপ্ত, একাধিক রেস্তোরাঁয় লাইসেন্স থেকে খাবার সংরক্ষণ—ধরা পড়ল নানা অনিয়ম
মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে
ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পাণ্ডবেশ্বর এলাকায়, তদন্তে পুলিশ
যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা
ট্যাক্সিতে করে শিশুকে নিয়ে পালানোর অভিযোগ
১ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম
হনুমান জুটির আপ্যায়নে সরগরম ভাণ্ডারহাটি বাজার
বিশেষভাবে সক্ষম মহিলাকে ভয় দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়ার অভিযোগ
একইসঙ্গে সঞ্জীব মুখোপাধ্যায়কেও জামিন দিল আদালত
স্টেশন চত্বর নিয়েও বড় পরিকল্পনা
নাবালিকা নির্যাতনের প্রতিবাদে এঠেলা মোড়ে পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের
সোনার কাজের ওজন-টাকা নিয়ে বচসা, থানার ‘লোক’ পরিচয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে চড়! মহিলা কর্মীরাও আক্রান্ত
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের