নিজস্ব প্রতিনিধি, কলকাতা - স্কুটার চালানো শিখতে গিয়ে নিখোঁজ তরুণী ও তাঁর বন্ধু। সোমবার রাত থেকে তাদের কোনও হদিস পাওয়া যাচ্ছিল না। খালের ধার থেকে মেলে স্কুটার ও মোবাইল ফোন, রাতভর ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো শুরু হলে অবশেষে সকালে ওই নিখোঁজ যুবকের মৃতদেহ দেহ ভেসে ওঠে। এমন ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা তুঙ্গে।
সূত্রের খবর, দক্ষিণ কলকাতার আনন্দপুরে সোমবার গভীর রাতে রহস্যময় ঘটনাটি ঘটে । স্কুটার চালানো শিখতে বেরিয়েছিলেন ২৩ বছরের তরুণী রনিতা বৈদ্য ও তাঁর প্রশিক্ষক বন্ধু রোহিত আগরওয়াল। তারপর থেকেই তাঁদের আর খোঁজ মেলেনি।রাতের অন্ধকারে আচমকাই দেখা যায় খালের ধারে পড়ে রয়েছে একটি স্কুটার ও একটি মোবাইল ফোন। অভিযোগ ওঠে, রোহিত রনিতাকে মারধর করে খালে ফেলে দেন। এরপর থেকেই জোরদার তল্লাশি অভিযান শুরু হয়।
ঘটনার খবর পেয়ে রাত সাড়ে ১২টা থেকে নামানো হয় ডুবুরি দল। ঘণ্টার পর ঘণ্টা ধরে খালের গভীরে খোঁজ চালানো হয়। অন্ধকার ও জটিল গভীরতার কারণে তল্লাশি চলতে থাকে সারারাত। রনিতার মা বাবার দাবি, “মেয়ে সাধারণত কাউকে না জানিয়ে কখনও বাইরে যায় না। ফলে তাঁদের ভয়, হয়তো বড়সড় কোনো দুর্ঘটনা ঘটে গেছে।”
মঙ্গলবার সকালে খাল থেকে উদ্ধার হয় রোহিত আগরওয়ালের দেহ। পরিবার তা সনাক্ত করে। অবাক করার মতো বিষয়, তাঁর হাতের মুঠোয় শক্ত করে ধরা ছিল স্কুটারের চাবি। এই দৃশ্য নতুন ধোঁয়াশা সৃষ্টি করেছে। রহস্য আরও গভীর হয় যখন মঙ্গলবার দুপুর পর্যন্ত তল্লাশি অভিযান চলার পর নিখোঁজ তরুণীরও মৃতদেহ উদ্ধার হয়।
যুবকের মৃতদেহ উদ্ধারের পর তাকে ঘিরে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠছে, যদি রোহিত সত্যিই রনিতাকে ফেলে দেন, তবে তাঁর নিজের মৃত্যু কীভাবে ঘটল? নাকি ঘটনা অন্যদিকে মোড় নিচ্ছে? ঘটনায় অজানা রহস্যের দানা বেঁধেছে গোটা এলাকায়।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের