নিজস্ব প্রতিনিধি , তেহরান - পশ্চিম এশিয়ায় ইরান ও আমেরিকার মধ্যবর্তী স্নায়ুযুদ্ধ এবার সরাসরি সামরিক সংঘাতে রূপ নিল। একদিকে ইরানের মাটিতে মার্কিন বোমাবর্ষণের অভিযোগ। অন্যদিকে জর্ডনের বুকে মার্কিন বিমানঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার দাবি। সব মিলিয়ে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে এক চরম যুদ্ধকালীন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দু’পক্ষের এই পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপের পর নতুন করে আশঙ্কার মেঘ জমছে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে।
এই নতুন উত্তেজনার সূত্রপাত ইরানের পশ্চিমপ্রান্তের খুজেস্তান প্রদেশের হোভেইজেহ এলাকায়। সেখানে একটি বিশাল সরকারি শস্যভাণ্ডার লক্ষ্য করে মার্কিন বাহিনী অতর্কিতে বিমানহানা চালায় বলে অভিযোগ। ওই হামলায় গম মজুত রাখার একটি প্রধান সাইলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে স্বস্তির বিষয়, এই ঘটনায় কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। খাদ্য সুরক্ষায় এই আঘাতের পরপরই রণং দেহী মূর্তি ধারণ করে ইরানের 'ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর' (আইআরজিসি)।
এর পরেই তারা 'নাসর-২' সামরিক অভিযানের ষষ্ঠ ধাপ শুরু করে। আইআরজিসির দাবি, এই অভিযানের মূল লক্ষ্য ছিল জর্ডনের আজরাক বিমানঘাঁটিতে থাকা মার্কিন সামরিক পরিকাঠামো। তাদের বক্তব্য অনুযায়ী, ওই ঘাঁটিতে থাকা এফ-১৫, এফ-১৬ ও অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমানের জন্য ব্যবহৃত একাধিক স্থাপনায় আঘাত হানা হয়েছে। একই সঙ্গে এমকিউ-৯ ড্রোন পরিচালনা ও সংরক্ষণের বিভিন্ন অবকাঠামোকেও লক্ষ্য করা হয়।
যদিও এই দাবির স্বাধীনভাবে কোনও নিশ্চিত প্রমাণ এখনও সামনে আসেনি। তবে ইরানের সরকারি ও আধা-সরকারি সংবাদমাধ্যমে এই অভিযানকে বড়সড় সাফল্য হিসেবেই তুলে ধরা হয়েছে। শুধু সামরিক পদক্ষেপেই থেমে থাকেনি তেহরান। জর্ডন ও কুয়েতের জনগণের উদ্দেশেও সরাসরি রাজনৈতিক বার্তা দিয়েছে আইআরজিসি। তাদের দাবি, ইসলামিক দেশগুলির বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান চালানোর জন্য কোনও রাষ্ট্র যেন নিজের ভূখণ্ড ব্যবহার করতে না দেয়।
জর্ডনের নাগরিকদের উদ্দেশে মার্কিন সেনা সরিয়ে দেওয়ার দাবিও জানানো হয়েছে। কুয়েতের ক্ষেত্রেও প্রায় একই ভাষায় বার্তা দিয়েছে তারা। আইআরজিসির বক্তব্য, পশ্চিম এশিয়া থেকে বিদেশি সামরিক উপস্থিতি সরানোই এখন সময়ের দাবি। তবে ইরানের এই দাবিকে সম্পূর্ণ খারিজ করে দিয়েছে জর্ডনের সেনাবাহিনী। আম্মানের তরফে জানানো হয়েছে, ইরান থেকে ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র দেশের আকাশসীমায় প্রবেশের আগেই ভূপাতিত করা হয়েছে।
জর্ডনের দাবি, ক্ষেপণাস্ত্রগুলি সরাসরি তাদের ভূখণ্ডকেই লক্ষ্য করে ছোড়া হয়েছিল। কিন্তু বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত সক্রিয় হওয়ায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। পাশাপাশি আজরাক বিমানঘাঁটিতে বড় ধরনের ধ্বংসযজ্ঞের ইরানি দাবিও কার্যত অস্বীকার করেছে সে দেশের সামরিক বাহিনী। জর্ডন সেনাবাহিনীর এক মুখপাত্র এ বিষয়ে সরাসরি জানিয়েছেন, তাঁদের আকাশসীমা সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে এবং দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা রুখে দিতে তাঁদের সেনা সদা প্রস্তুত।
ঘটনাপ্রবাহের দিকে নজর রেখে উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরাও। তাঁদের মতে, ইরান, আমেরিকা এবং তাদের আঞ্চলিক মিত্রদের মধ্যে সংঘাত এবার এক নতুন পর্যায়ে পৌঁছতে চলেছে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না। এর ফলে বিশ্ব অর্থনীতি, জ্বালানি সরবরাহ ব্যবস্থা এবং আন্তর্জাতিক বাণিজ্যও বড় ধাক্কার মুখে পড়তে পারে। তাই গোটা পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে বিভিন্ন দেশ, আন্তর্জাতিক সংস্থা এবং কূটনৈতিক মহল।
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা
তার এই মানবিক উদ্যোগ সমাজব্যবস্থায় এক গভীর ও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের