নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটের মুখে আয়কর দফতরের ম্যারাথন তল্লাশি। আর তার পরেই পাল্টা আত্মবিশ্বাসী সুরে বিস্ফোরক প্রতিক্রিয়া রাসবিহারীর তৃণমূল প্রার্থী দেবাশীষ কুমারের। তল্লাশির জেরে প্রচার থমকালেও তার দাবি, 'এতে বরং রাজনৈতিকভাবে লাভই হয়েছেআমার মার্জিনটা আরও বাড়বে বলেই মনে হচ্ছে।'
শুক্রবার দেবাশিস কুমারের বাড়ি-সহ মোট পাঁচটি জায়গায় দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালায় আয়কর দফতর। সকাল থেকে শুরু হওয়া এই অভিযান চলে টানা ঘণ্টার পর ঘণ্টা। ফলে দিনের নির্ধারিত প্রচার কার্যত ভেস্তে যায়। তল্লাশি শেষে বেরিয়ে এসে তৃণমূল প্রার্থী দেবাশীষ কুমার অভিযোগ করেন, ' ওরা কী পেয়েছে, ডকুমেন্ট দিয়ে যেতে হবে। অভিযোগ থাকলে সেটা সামনে আনুক, আমি তার জবাব দেব।' তবে গোটা ঘটনার মধ্যে কোনও অস্বস্তি নয়, বরং রাজনৈতিক বার্তাই খুঁজে পাচ্ছেন তিনি।
দেবাশিসের দাবি, ' এই যে বারবার আটকে দেওয়া হচ্ছে তার মানে সত্যিই কেউ কেউ খুব ভীত হয়ে গেছে। আমার এটাতে একটা সুবিধা হল। আমার মার্জিনটা বাড়ল বলে আমার মনে হচ্ছে।' তিনি আরও বলেন, ' আমি হেঁটে আমার বিধানসভা কেন্দ্রের ইতিমধ্যেই ৯০ শতাংশ কভার করে ফেলেছি। একটা-দুটো দিন আটকে দিয়ে আমার কিছুটা মানুষের কাছে পৌঁছানোটা আটকে দেওয়া যেতে পারে। কিন্তু, আমি ৩৬৫x৫ মানুষের সঙ্গে ছিলাম। তাই দু-চারদিন আটকে দিয়ে দেবাশিস কুমারকে অন্তত ভোটের রাজনীতিতে কিছু করা যাবে না।'
তবে তদন্তকারী আধিকারিকদের আচরণ নিয়ে কোনও অভিযোগ তোলেননি তিনি। বরং তাদের সহযোগিতার জন্য ধন্যবাদও জানিয়েছেন। এদিকে তল্লাশির প্রতিবাদে তার বাড়ির সামনে বিক্ষোভে সামিল হন তৃণমূল কর্মী-সমর্থকেরা, যা গোটা ঘটনাকে আরও রাজনৈতিক রঙ দেয়।
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের