নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহে ফের বিস্ফোরক শোভন চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ বৈশাখী বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন নীরব থাকার পর এবার প্রকাশ্যেই তৃণমূলের একাংশের বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ তুললেন তিনি। পালাবদলের পর বৈশাখীর বিস্ফোরক দাবি ঘিরে নতুন করে তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।
বাংলার রাজনীতিতে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক এবং রাজনৈতিক যাত্রাপথ বহুদিন ধরেই চর্চার বিষয়। তৃণমূল থেকে বিজেপি, তারপর আবার তৃণমূলে প্রত্যাবর্তন। কয়েকমাস আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ‘ঘর ওয়াপসি’ হয়েছিল শোভনের। এনকেডিএ চেয়ারম্যানের দায়িত্বও পান তিনি। কিন্তু ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তাদের কার্যত নিষ্ক্রিয়ই দেখা যায়।
এবার ভোটের ফল প্রকাশের পর মুখ খুললেন বৈশাখী। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, তাকে এবং তার পরিবারকে পরিকল্পিতভাবে ভয় দেখানো হয়েছিল। বৈশাখীর বক্তব্য, ' আমি শোভনের সঙ্গে খেতে গিয়েছিলাম। তখন আমার ফোনে অপরিচিত নম্বর থেকে একটি মেসেজ আসে। আমি জিজ্ঞাসা করি, আপনি কে? তখন ওপাশ থেকে জানানো হয়, ‘আমি আপনার একজন নারী নিরাপত্তারক্ষীর স্বামী। সেখানে আমাকে জানানো হয় আমার মেয়েকে খুন করার এমনকি আমার মুখে অ্যাসিড ছুড়ে মারার জন্য সুপারি দেওয়া হয়েছিল।'
শুধু তাই নয়, শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ভুয়ো ধর্ষণের মামলা সাজানোর চেষ্টাও হয়েছিল বলে দাবি করেন তিনি। বৈশাখীর অভিযোগ, রাজনৈতিকভাবে কোণঠাসা করতেই এই ধরনের পরিকল্পনা করা হয়েছিল। এদিন নাম করে ফিরহাদ হাকিমকেও নিশানা করেন বৈশাখী। তার দাবি, ' ফিরহাদ হাকিম আমাকে হুমকি দিয়েছিলেন, কলেজ থেকে ‘উখাড়কে ফেক দেঙ্গে’ আজ তার দলকেই মানুষ অনেক জায়গায় উপড়ে ফেলেছে।' বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক অভিযোগে ফের চাপে রাজ্যের প্রাক্তন শাসকদল।
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের