নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - আলুর ন্যায্য মূল্যের পাশাপাশি ক্ষতিগ্রস্ত চাষীদের ক্ষতিপূরণের দাবিতে আন্দোলনে সামিল হল অল ইন্ডিয়া কিষাণ ক্ষেতমজদুর সংগঠন (AIKKMS)। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে শহরজুড়ে। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় পুলিশ। এখন প্রশাসনের দ্রুত পদক্ষেপের দিকেই তাকিয়ে চাষীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে , দীর্ঘদিন ধরে আলুর পাইকারি মূল্য তলানিতে ঠেকেছে। এর জেরে চাষীরা চরম আর্থিক সংকটে পড়ছেন। অভিযোগ, রাজ্য সরকার এক মাস আগে ৯ টাকা ৫০ পয়সা কিলো দরে আলু কেনার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে জেলাজুড়ে ১ কেজিও ফসল কেনা হয়নি। ফলে বাধ্য হয়ে মাত্র ২ টাকা দরে ফসল বিক্রি করতে হচ্ছে উৎপাদকদের।
প্রতিবাদকারীদের দাবি, চাষের মরশুমে আলুর বস্তা নিয়ে কালোবাজারি চলছে। ১০ টাকার জিনিস ৪০ টাকায় বিক্রি হলেও প্রশাসনের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এছাড়াও অভিযোগ, শিলাবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে বিঘার পর বিঘা ফসল নষ্ট হলেও কোনও ক্ষতিপূরণ মেলেনি। এর ফলে জেলাজুড়ে অন্নদাতারা তীব্র আর্থিক সমস্যার মুখে পড়েছেন।

অন্যদিকে সরকার নতুন মাপকাঠি নির্ধারণ করেছে। জানানো হয়েছে, ৫০ মিমি থেকে ১০০ মিমি আকারের আলুই নেওয়া হবে। এর ১ মিমি হেরফের হলেও তা গ্রহণ করা হবে না। বিষয়টি নিয়ে একাধিকবার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনও সমাধান হয়নি। তাই বাধ্য হয়ে এগ্রিকালচারাল মার্কেটিং অফিসের সামনে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন জমা দেন অংশগ্রহণকারীরা। তাঁদের হুঁশিয়ারি, ১৪ টাকা কেজি দরে ক্রয় শুরু না হলে এবং কালোবাজারি বন্ধ না করা হলে আগামী দিনে রাজ্যজুড়ে অনির্দিষ্টকালের জন্য বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
সংগঠনের নেত্রী সান্তনা দত্ত বলেন, ‘সরকার কৃষকদের নিয়ে রসিকতা করছে। একদিকে ফসল তোলা হচ্ছে না, অন্যদিকে নানা শর্ত চাপিয়ে চাষীদের বিভ্রান্ত করা হচ্ছে। বহু মানুষ ঋণের চাপে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন। ডেপুটেশন দেওয়ার পরও কোনও সদুত্তর মেলেনি। বিপন্ন কৃষকদের স্বার্থে এবং ন্যায্য অধিকারের দাবিতে আমাদের এই লড়াই চলবে। প্রশাসন দ্রুত পদক্ষেপ না নিলে আমরা মাঠ ছাড়ব না'।
আন্দোলনকারী সুমন পণ্ডিত বলেন, ‘রাজ্যজুড়ে কৃষকদের সঙ্গে প্রশাসন লুকোচুরি খেলছে। অনেক ব্যবসায়ী সুযোগ নিয়ে কালোবাজারি করছে। যাঁদের জন্য আমরা অন্ন পাই, আজ তাঁরাই বঞ্চিত। এই পরিস্থিতির বিরুদ্ধে সবাইকে প্রতিবাদে শামিল হতে হবে, কারণ কৃষক না বাঁচলে সমাজও টিকবে না'।
বোলপুর-ইলামবাজার রাস্তায় মহিদাপুরে পুলিশের অভিযান
ঘটনার নেপথ্যে কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অল্পের জন্য বড় বিপদ এড়াল স্কুলপড়ুয়ারা
প্লাস্টিকে মোড়া খাসি-মুরগির মাংস বাজেয়াপ্ত, একাধিক রেস্তোরাঁয় লাইসেন্স থেকে খাবার সংরক্ষণ—ধরা পড়ল নানা অনিয়ম
মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে
ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পাণ্ডবেশ্বর এলাকায়, তদন্তে পুলিশ
যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা
ট্যাক্সিতে করে শিশুকে নিয়ে পালানোর অভিযোগ
১ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম
হনুমান জুটির আপ্যায়নে সরগরম ভাণ্ডারহাটি বাজার
বিশেষভাবে সক্ষম মহিলাকে ভয় দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়ার অভিযোগ
একইসঙ্গে সঞ্জীব মুখোপাধ্যায়কেও জামিন দিল আদালত
স্টেশন চত্বর নিয়েও বড় পরিকল্পনা
নাবালিকা নির্যাতনের প্রতিবাদে এঠেলা মোড়ে পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের
সোনার কাজের ওজন-টাকা নিয়ে বচসা, থানার ‘লোক’ পরিচয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে চড়! মহিলা কর্মীরাও আক্রান্ত
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের