নিজস্ব প্রতিনিধি , মালদহ - চারদিনের আনন্দ , উল্লাস , ভক্তিময় মুহূর্তের পর এবার মাকে বিদায় জানানোর পালা। তাই বিজয়া দশমীর এই পুণ্য তিথিতে শহরের অন্যান্য পুজো মণ্ডপের মত পল্লীশ্রী পুজো মণ্ডপেও দেখা গেল , মা কে বিদায় জানানোর এক আবেগপ্রবণ দৃশ্য।

সূত্রের খবর , সিঁদুরে রাঙানো উমার বিদায়ের মুহূর্তে মালদহের পুরাতন শহরের কালুয়াদীঘি পল্লীশ্রী পুজো মণ্ডপে ভক্তদের মধ্যে দেখা গেল এক অনন্য আবেগঘন দৃশ্য। চারদিনের আনন্দ , উল্লাস সহ ভক্তিময় মুহূর্তের পর আজ মাকে বিদায় জানানোর পালা। চলছে দশমীর শেষ লগ্নের পুজো , সঙ্গে চলছে সিঁদুরখেলা , ঢাকের তালে নাচ আর চোখের কোণে জমে থাকা জল।

শরৎকালীন রোদে প্রকৃতিও যেন সেজে উঠেছে বিদায় বেলার সাজে। উমা আজ ফিরবেন কৈলাসে। সবার মনে এক অজানা খেদ , যেন আপন ঘরের মেয়েকে বিদায় জানাচ্ছে গোটা শহর। মায়ের বিদায়ের পর সিঁদুর খেলায় একে অপরকে রাঙিয়ে মহিলারা শোককে পরিণত করেন ভালোবাসার রঙে। বিদায়ের বিষাদের মাঝে দেখা যায় সম্প্রীতির রঙিন আবেশ।

ছেলেমেয়েকে নিয়ে ক’দিনের জন্য বাবার বাড়ি এসেছিলেন উমা - এ যেন এক প্রতীকী দৃশ্য। আর আজ সেই কদিনের মায়া ছেড়ে তিনি ফিরবেন স্বামীর ঘর কৈলাসে। উপস্থিত দর্শনার্থীদের মতে , প্রতিবারের মতো এবারও পল্লীশ্রী পুজোয় ছিল ভিন্ন আবহ। সন্ধ্যার পর প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে সম্পন্ন হবে এবারের মত পল্লিশ্রীর দুর্গোৎসবের আনুষ্ঠানিক পরিসমাপ্তি।

স্থানীয় বাসিন্দা অম্বালিকা রাজবংশী এপ্রসঙ্গে জানান , ''আজ বিজয়া দশমী। মা কে বিদায় জানানোর পালা। মায়ের জন্য আবার একটা বছরের অপেক্ষা। আজ আমরা মা কে বরণ করে সিঁদুর খেলে বিজয়া দশমী উদযাপন করছি। মা কে বিদায় দিতে হবে বলে মন খারাপ। তবে মা এখন মণ্ডপেই থাকবে , কারণ আমাদের এখানে পুজোর জন্য একটি মেলা হয়। সেই মেলার দিনই মা কে বিসর্জন দেওয়া হবে।''
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের