নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন জেলবন্দি থাকার পর সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মুক্তির পর থেকেই রাজ্যের রাজনৈতিক মহলে তাঁকে ঘিরে নানা জল্পনা শুরু হয়েছে। এরই মাঝে এক বিস্ফোরক মন্তব্য করে ফের চর্চার কেন্দ্রে উঠে এলেন তিনি। বিশিষ্ট আইনজীবী বিকাশ ভট্টাচার্যের উপর আস্থা রেখে সম্ভাব্য আইনি পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।
পার্থ চট্টোপাধ্যায় বলেন, বিকাশ ভট্টাচার্য বড় মাপের আইনজীবী এবং তিনি বহু গুরুত্বপূর্ণ মামলা জিতেছেন। সেই কারণেই নিজের একটি বিষয় তাঁকে দেওয়ার কথা ভাবছেন বলে জানান তিনি। কথার মাঝেই ২০০৫ সালের কলকাতা পুরভোটের প্রসঙ্গ টেনে আনেন পার্থ। সে সময় ১০০ নম্বর ওয়ার্ডে তিনি তৃণমূলের প্রার্থী ছিলেন, আর বিকাশ ভট্টাচার্য ছিলেন বামফ্রন্টের সিপিএম মনোনীত মেয়র প্রার্থী।
এরপরই রামগড়, লক্ষ্মীনারায়ণ কলোনির মতো কয়েকটি এলাকার নাম উল্লেখ করে তদন্তের প্রয়োজনীয়তার কথা বলেন পার্থ চট্টোপাধ্যায়। যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাননি তিনি। তাঁর বক্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে নতুন জল্পনা শুরু হয়েছে।
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের