নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বিধানসভা নির্বাচনের রণদামামা বেজে গেছে। রাজ্যে দুই দফায় হবে নির্বাচন। গতকাল প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। নৈহাটি বিধানসভা থেকে বিজেপির প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উত্তরসূরি সুমিত্র চট্টোপাধ্যায়। টিকিট পেতেই ভোটের প্রচারে নেমে পড়লেন তিনি। ঈশ্বরের আশীর্বাদ নিয়ে সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের সঙ্গে কথা বললেন। সুর তুললেন শাসক দলের দুর্নীতি নিয়ে।

মঙ্গলবার থেকে ভোটের প্রচারে নেমে পড়লেন সুমিত্র চট্টোপাধ্যায়। তাকে পুষ্পস্তবক দিয়ে , গলায় উত্তরীয় পরিয়ে সম্মান জানালেন স্থানীয় বিজেপি কর্মী - সমর্থকরা। প্রচারে নেমেই শাসক দলকে খোঁচা দিলেন বিরোধী প্রার্থী । তিনি বলেছেন , "আমি নৈহাটিতে সেইভাবে বড় না হলেও সারা পশ্চিমবঙ্গে কাজ করেছি। আমি বেকারদের কষ্ট বুঝি। আমাদের সময় কখনও টাকা দিয়ে চাকরি কিনতে হয়নি। এখন যা অবস্থা সেটা রাজ্যের লোক জানে। ৫০ টাকা রোজে কোনো কাজ হয়না। এইভাবে যে চাকরি দুর্নীতি হল সেখানে যে কত ছেলের বা কত যোগ্য প্রার্থী আজ শিক্ষিত হয়েও অসহায় সেটা রাজ্য সরকার জেনেও জানে না। আমি চাইব সরকার দুর্নীতি মুক্ত হোক। আমি এও চাইব শুধু নৈহাটি নয় রাজ্যের মানুষ একটা নিরপেক্ষ সরকার পাক।"

তিনি আরও বলেছেন , "শাসক শিবির উন্নয়নের কথা বললেও নৈহাটির অন্ধকার জগৎ নিয়ে আমি আজ থেকে না অনেক আগে থেকেই জানি। আর আমাকে বহিরাগত বলছেন অনেকেই তাদের উদ্দেশ্যে বলব , তোলাবাজি করে সংসার চালানো যায় না , তাই আমাকে চাকরিসূত্রে বাইরে থাকতেই হবে। তাই আমায় বহিরাগত বললে আমি তাই। তবে আমি কথা দিচ্ছি নৈহাটির প্রতেকটি মানুষের পাশে থাকব তাদের দুঃখের কথা শুনব। সেগুলি মেটানোর চেষ্টা করব। শুধু আমার ওপর ভরসা রাখুন।"
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের