নিজস্ব প্রতিনিধি, কাবুল - নতুন করে উত্তেজনা ছড়িয়েছে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে। আফগানিস্তানের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা করেছে ইসলামাবাদ। আফগানিস্তানের জালালাবাদ শহরে ধ্বংস পাকিস্তানের একটি যুদ্ধবিমান। জীবিত অবস্থায় পাইলটকে আটক করা হয়েছে। এই বিষয়ে জানিয়েছে আফগান সামরিক বাহিনী ও পুলিশ।
পূর্ব আফগানিস্তানের সামরিক মুখপাত্র ওয়াহিদুল্লাহ মোহাম্মদী জানান, জালালাবাদের আকাশে একটি যুদ্ধবিমান উড়ে যাওয়ার শব্দ শোনেন। এর কিছুক্ষণ পরই শহরের বিমানবন্দরের দিক থেকে দুটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। পুলিশের মুখপাত্র তায়েব হাম্মাদ জানিয়েছেন, জালালাবাদ শহরে পাকিস্তানের একটি যুদ্ধবিমানকে ধ্বংস করা হয়েছে। জীবিত আটক করা হয়েছে পাইলটকে।
উল্লেখ্য, শুক্রবার সংবাদমাধ্যমকে পাকিস্তান সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, “তালিবানের ৭৪ টি সামরিক চৌকি পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। ১৮ টি চৌকি পাকিস্তান সেনাবাহিনী দখলে নিয়েছে। ২২৮ জন তালিবানের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩১৪ জন। দুই পক্ষের সংঘর্ষে এখনও পর্যন্ত ২৭ পাকিস্তানি আহত হয়েছেন।“ শোনা যাচ্ছে পাক হানায় মৃত্যু হয়েছে তালিবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা। এই নিয়ে তুঙ্গে জল্পনা। এখনও পর্যন্ত এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি কাবুল।
ইসলামাবাদের দাবি, খাইবার পাখতুনখোয়ার চিত্রাল, খাইবার, মহমন্দ, কুররম এবং বাজাউর সীমান্ত এলাকায় গুলি নিক্ষেপ করে আফগানিস্তান। তাই পাল্টা অভিযান চালানো হয়েছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, পাকিস্তানের অ্যাবোটাবাদ, সোয়াবি ও নওশেরা শহরে ড্রোন দিয়ে হামলা চালায় আফগানিস্তান। তবে পাকিস্তানি বাহিনী ড্রোনগুলো ধ্বংস করেছে। এই হামলায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা
তার এই মানবিক উদ্যোগ সমাজব্যবস্থায় এক গভীর ও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের