নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ২১শে জুলাইয়ের সমাবেশকে ঘিরে মঞ্চ ভাঙচুর ও অশান্তির অভিযোগ পৌঁছাল এবার হাইকোর্টে। কালীঘাটপন্থী তৃণমূলের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে আদালত। আগের নির্দেশ থাকা সত্ত্বেও কীভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়ে রাজ্যের কাছে ব্যাখ্যা চেয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।
মঙ্গলবার শুনানিতে কালীঘাটপন্থী তৃণমূলের আইনজীবী আদালতে জানান, ২১শে জুলাইয়ের কর্মসূচির আগের রাতে মঞ্চ ভাঙচুর, পোস্টার ছেঁড়া এবং অন্যান্য অশান্তির অভিযোগ জানিয়ে তারা প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীকে ই-মেল করেছেন। সেই অভিযোগের ভিত্তিতেই বিষয়টি বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে ওঠে। শুনানির সময় বিচারপতি রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের উদ্দেশ্যে বলেন, আদালত আগেই স্পষ্ট নির্দেশ দিয়েছিল যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।
তারপরেও যদি ভাঙচুরের অভিযোগ ওঠে, তবে সেই বিষয়ে পুলিশের ভূমিকা কী ছিল, তা আদালত জানতে চায়। বিচারপতি মন্তব্য করেন, আদালতের নির্দেশের পরেও এই ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এরপর আদালত জানায়, কালীঘাটপন্থী তৃণমূলের আবেদনের ভিত্তিতে এক ঘণ্টা পরে ফের মামলার শুনানি হবে। সেই সময়ের মধ্যে পুলিশ কী পদক্ষেপ করেছে, তার বিস্তারিত রিপোর্ট আদালতে জমা দিতে হবে। পাশাপাশি জয়েন্ট কমিশনার অফ পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে, ২১ জুলাইয়ের কর্মসূচিকে কেন্দ্র করে যাতে আর কোনও অশান্তি না ঘটে, তা নিশ্চিত করতে।
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের