নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বহুতল আবাসনে ভোটকেন্দ্র খোলার প্রস্তাব নিয়ে তৈরি হওয়া জটিলতা ও আপত্তির প্রেক্ষিতে শেষ পর্যন্ত সিদ্ধান্ত থেকে সরে এল নির্বাচন কমিশন। জেলাশাসকদের কাছ থেকে প্রত্যাশিত সাড়া না পাওয়া এবং আবাসনবাসীদের প্রাইভেসি সংক্রান্ত উদ্বেগই এই পরিকল্পনা স্থগিত হওয়ার প্রধান কারণ বলে জানাচ্ছে কমিশন।
কমিশনের পক্ষ থেকে সোমবারের মধ্যে রাজ্যের সব জেলা প্রশাসনের কাছে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে মাত্র ২ টি জেলা সেই রিপোর্ট পাঠায়। বাকি জেলাগুলি জানায়, রাজনৈতিক দলগুলির পক্ষেও এই উদ্যোগে তেমন আগ্রহ দেখা যায়নি, পাশাপাশি অধিকাংশ আবাসন কর্তৃপক্ষ ও বাসিন্দারাই বহুতলে বুথ স্থাপনে অনীহা প্রকাশ করেছেন। অধিকাংশ আবাসনের বাসিন্দারা জানিয়েছিলেন, আবাসন চত্বরে ভোটকেন্দ্র হলে ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট হতে পারে, নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।
এছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে দুটি পৃথক চিঠি লিখে স্পষ্ট আপত্তি জানান। তিনি উল্লেখ করেন যে, আবাসনের সামাজিক বৈচিত্র্য এবং সুরক্ষা–সংক্রান্ত বাস্তব সমস্যাগুলি বিবেচনা না করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সমস্ত দিক বিবেচনা করে শেষ পর্যন্ত নির্বাচন কমিশন বহুতল আবাসনে বুথ তৈরির পরিকল্পনা থেকে সরে এল। ফলে আগের মতোই ভোটকেন্দ্র থাকবে স্কুল, কমিউনিটি হলসহ প্রচলিত সরকারি বা গণ-ব্যবহারযোগ্য স্থাপনাগুলিতেই।
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের