নিজস্ব প্রতিনিধি , বীরভূম - সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূলের পঞ্চায়েত অফিসে তালা দিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ময়ূরেশ্বর এলাকায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছে অভিযুক্তরা।
স্থানীয় সূত্রে জানা গেছে , সম্প্রতি রাজ্যজুড়ে সরকারের উদ্যোগে আবাস যোজনা প্রকল্প কার্যক্রম শুরু হয়েছে। কানাচি গ্রামেও এই প্রকল্প কার্যকর হয়েছে। অভিযোগ, প্রকৃত প্রাপকেরা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। ইটের তৈরি পাকা বাড়ির মালিকদের নাম তালিকায় রয়েছে বলে দাবি ওঠে। গ্রামবাসীদের একাংশের মতে, লিস্টে অন্তর্ভুক্ত থেকেও কয়েকজনের নাম বাদ দিচ্ছেন তৃণমূলের বুথ সভাপতি অনিকুল ইসলাম।

গ্রামবাসীরা দাবি করেন , ১০-২০ হাজার টাকার বিনিময়ে ঘর পাইয়ে দিচ্ছে ওই নেতা। এমনকি তাঁর ঘনিষ্ঠদের নাম তালিকায় ঢোকানো হয়েছে বলে অভিযোগ ওঠে। এই অন্যায়ের প্রতিবাদে মঙ্গলবার সকালে পঞ্চায়েত অফিসের সামনে জড়ো হয়ে প্রতিবাদে শামিল হন তাঁরা। পরে পুলিশ এসে তাঁদের সঙ্গে কথা বলে বিষয়টি ব্লক অফিসে জানানোর আশ্বাস দেন।
বিক্ষোভকারী অনিক সেন জানান, 'আমাদের দাবি আবার সার্ভে হোক। পাকা, কাঁচা বাড়ি চিহ্নিত করা হোক। যাঁরা প্রাপ্য, তাদেরকেই সুবিধার আওতায় আনতে হবে। আর তা না হলে পুরো গ্রাম টাকা নেবে। অন্যায় কিছুতেই মেনে নেব না'।
গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী রঞ্জিত কুমার মণ্ডল জানান, 'আবাস যোজনার ঘরের সমস্ত প্রক্রিয়া ব্লক প্রশাসনের মাধ্যমে সম্পন্ন হয়। সেখান থেকে লোক এসে পরিদর্শন করে ব্যবস্থা নেন। এতে পঞ্চায়েতের সরাসরি কোনো ভূমিকা নেই। আমরাও চাই গরীব মানুষ বাড়ি পাক'।
অন্যদিকে আনিকুল ইসলাম বলেন, 'সব অভিযোগ মিথ্যে। প্রমাণ দেখাতে পারলে আমি দল ছেড়ে দেব। ২০২১ সালে লিস্ট বেরোনোর পর দেখতে পেয়েছিলাম নাম। কিন্তু এবার অঙ্গনওয়াড়ি দিদিমনি, আশা কর্মী সার্ভে করায় কিছুই জানতে পারিনি। এই প্রক্রিয়ায় আমাদের কোনো ভূমিকা নেই'।
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
কারখানা বন্ধের দাবিতে এলাকায় বিক্ষোভ স্থানীয়দের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের