নিজস্ব প্রতিনিধি , ঢাকা - ৮১ ফুট উঁচু রামমূর্তি নির্মাণের অন্যতম উদ্যোক্তা হরিদাসচন্দ্র তরণী দাস। তাঁকে গ্রেফতার করল বাংলাদেশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এই ঘটনাকে কেন্দ্র করে ওপার বাংলায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। তাঁর বিরুদ্ধে বেআইনি আর্থিক লেনদেন ও অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে। ইতিমধ্যেই তাঁকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
ধৃত হরিদাসচন্দ্র গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার মধ্য রামচন্দ্রপুর এলাকার বাসিন্দা। সেখানকার শ্রী শ্রী রাধাগোবিন্দ কালীমন্দিরের প্রতিষ্ঠাতা হিসেবে তিনি পরিচিত। দীর্ঘদিন ধরেই তিনি ওই এলাকায় কাজ করছিলেন। ৮১ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণ প্রকল্পের মূল দায়িত্বে ছিলেন তিনি। প্রশাসনের দাবি, রবিবার গভীর রাতে মন্দির সংলগ্ন এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পরে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দায়ের হওয়া একটি মামলায় তাঁকে গ্রেফতার দেখানো হয়েছে।
অভিযোগ, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় ১০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য মিলেছে বলে অভিযোগ। তদন্তকারীদের আরও দাবি, নগদ লেনদেনের পাশাপাশি হুন্ডি চক্রের মাধ্যমেও অর্থ আদানপ্রদান করা হতো। এই ব্যাপারে স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। গত ২ জুলাই থেকে তাঁর আর্থিক লেনদেনের উৎস ও বিভিন্ন নথি খতিয়ে দেখছিল সিআইডি। অনুসন্ধান শেষ হওয়ার পর ঢাকার উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়। এরপরই তাঁকে হেফাজতে নেয় পুলিশ।
গ্রেফতারির বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ি থানার ওসি সরোয়ার আলম খান। তিনি জানান, উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের হয়েছে। অর্থ পাচার সংক্রান্ত ওই মামলার ভিত্তিতেই সিআইডি এই পদক্ষেপ করেছে। অভিযুক্তকে ইতিমধ্যেই রাজধানীতে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে, গাইবান্ধার পুলিশ সুপার মহম্মদ জসিমউদ্দিন বাংলাদেশের সংবাদমাধ্যমকে কিছু তথ্য জানিয়েছেন। তাঁর মতে, আর্থিক নথিপত্র খতিয়ে দেখে একাধিক অসঙ্গতি সামনে এসেছে।
সেই কারণেই বিস্তারিত তদন্তের পর মামলা দায়ের করা হয়েছে। এদিকে কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, বর্তমানে ঢাকার মিন্টো রোডে রাখা হয়েছে হরিদাসচন্দ্রকে। সেখানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দফতরে রয়েছেন তিনি। পুরো ঘটনার তদন্ত এখনও চলছে। এই লেনদেনের সঙ্গে আর কেউ জড়িত কি না, তাও খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা।
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা
তার এই মানবিক উদ্যোগ সমাজব্যবস্থায় এক গভীর ও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের