নিজস্ব প্রতিনিধি , বীরভূম - তারাপীঠের বিদেশিনী হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৮। মর্মান্তিক এই ঘটনার পরই নড়েচড়ে বসল প্রশাসন। হোটেলের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্নের মাঝেই এবার তারাপীঠের প্রতিটি হোটেল, লজ, গেস্টহাউস ও হোমস্টেতে ফায়ার অডিটের নির্দেশ দিলেন বীরভূমের জেলাশাসক। সামনে কৌশিকী অমাবস্যা, ফলে পুণ্যার্থীর ভিড় বাড়ার আগেই নিরাপত্তার যাবতীয় ফাঁকফোকর খুঁজে বার করতে তৎপর প্রশাসন।
বিদেশিনী হোটেলের ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির পর তারাপীঠে অগ্নিনিরাপত্তা নিয়ে শুরু হল বড়সড় অভিযান। শুধু একটি হোটেল নয়, গোটা তারাপীঠের সমস্ত আবাসন ব্যবস্থার নিরাপত্তা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। এই উদ্দেশ্যে রামপুরহাটের মহকুমাশাসকের নেতৃত্বে গঠন করা হয়েছে ৯ সদস্যের বিশেষ অডিট কমিটি। কমিটিতে থাকছেন মহকুমা পুলিশ আধিকারিক, রাজ্য বিদ্যুৎ নিগম পর্ষদের রিজিওনাল ম্যানেজার, দমকল, পিডব্লিউডি, তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের প্রতিনিধি এবং রামপুরহাটের মহকুমা বিপর্যয় মোকাবিলা আধিকারিক। প্রয়োজন অনুযায়ী আরও আধিকারিককে কমিটিতে যুক্ত করা হতে পারে।
কমিটির মূল দায়িত্ব হবে তারাপীঠের প্রতিটি হোটেল, লজ, গেস্টহাউস, হোমস্টে এবং তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের আওতাধীন নির্মাণগুলির ফায়ার অডিট করা। কোথাও অগ্নিনির্বাপণ ব্যবস্থা পর্যাপ্ত রয়েছে কি না, জরুরি পরিস্থিতিতে বেরনোর নিরাপদ পথ রয়েছে কি না, ফায়ার লাইসেন্স বৈধ ও নবীকৃত কিনা সবকিছুই খতিয়ে দেখা হবে। প্রশাসনের এই তৎপরতার অন্যতম কারণ সামনে আসন্ন কৌশিকী অমাবস্যা। এই বিশেষ তিথিতে তারাপীঠে বিপুল সংখ্যক পুণ্যার্থীর সমাগম হয়। ফলে হোটেল ও লজগুলিতে আবাসিকের চাপও অনেকটাই বেড়ে যায়।
সেই ভিড়ের মধ্যে যাতে ফের কোনও বড় দুর্ঘটনা না ঘটে, তার আগেই অগ্নিনিরাপত্তার সমস্ত ঘাটতি চিহ্নিত করতে চাইছে প্রশাসন। নির্দেশ অনুযায়ী, আগামী ১৫ দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে। ফায়ার অডিটে কোনও অনিয়ম বা গাফিলতি ধরা পড়লে সংশ্লিষ্ট হোটেল, লজ বা আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের