নিজস্ব প্রতিনিধি, কাজাখস্তান -
একসময় এই জঙ্গলেই ছিল তাদের অবাধ বিচরণ। নদী, হ্রদ আর ঘন জঙ্গলে ঘুরে বেড়াত ক্যাস্পিয়ান টাইগার। কিন্তু নির্বিচারে শিকার আর বন ধ্বংসের কারণে হারিয়ে যায় এই প্রজাতি। দীর্ঘ কয়েক দশক ধরে বিলুপ্ত বলে মনে করা হয়েছিল। এবার প্রায় এক শতাব্দী পর সেই পুরনো আবাসভূমিতেই ফেরানো হল বাঘ। কাজাখস্তানের বালখাশ হ্রদের কাছে শুরু হল ক্যাস্পিয়ান টাইগার পুনর্বাসনের উদ্যোগ।
সূত্রের খবর, গত ৩১ জুলাই বালখাশ হ্রদের কাছে একটি সংরক্ষিত জঙ্গলে ‘উমিত’ নামে একটি স্ত্রী বাঘকে ছেড়ে দেওয়া হয়েছে। বিজ্ঞানীদের মতে, এই বাঘকে ঘিরেই নতুন করে আশার আলো দেখছেন সংরক্ষণবিদরা। একসময় তুরস্ক থেকে উত্তর-পশ্চিম চিন পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় ক্যাস্পিয়ান টাইগারের দেখা মিলত। কৃষিকাজের জন্য বন ধ্বংস, নির্বিচারে শিকারের ফলে দ্রুত কমতে থাকে ক্যাস্পিয়ান টাইগারের সংখ্যা। ১৯৭০-এর দশক থেকেই প্রজাতিটিকে বিলুপ্ত বলে মনে করা হয়। পরে ২০০৩ সালে আনুষ্ঠানিকভাবে ক্যাস্পিয়ান টাইগারকে বিলুপ্ত ঘোষণা করা হয়। তবে ২০০৯ সালের DNA গবেষণায় ক্যাস্পিয়ান, আমুর টাইগারের জিনগত মিলের বিষয়টি সামনে আসে। সেই কারণেই আমুর টাইগারকে ব্যবহার করে পুরনো আবাসভূমিতে নতুন করে বাঘের জনসংখ্যা গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই প্রকল্পের জন্য বেছে নেওয়া হয়েছে ইলে-বালখাশ অঞ্চলকে। ২০১৭ সালের সমীক্ষায় বাঘ পুনর্বাসনের জন্য উপযুক্ত দুটি এলাকা চিহ্নিত হয়েছিল, দুটিই কাজাখস্তানে। ২০১৮ সালে ইলে-বালখাশকে সংরক্ষিত অঞ্চল ঘোষণা করা হয়। ভবিষ্যতে আরও বাঘ এনে এই এলাকায় স্থায়ী জনসংখ্যা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
বিজ্ঞানীদের কথায়, “উমিত বন্য পরিবেশে কীভাবে মানিয়ে নিচ্ছে, তার উপর নজর রাখা হচ্ছে। খাবার খোঁজা, নিজের এলাকা তৈরির ক্ষমতাও পর্যবেক্ষণ করা হচ্ছে। উমিত সফল হলে ভবিষ্যতে আরও বাঘকে এই এলাকায় ছেড়ে দেওয়ার পথ খুলবে। তবে পর্যাপ্ত খাবার, নিরাপদ জঙ্গল, উপযুক্ত পরিবেশ নিশ্চিত করাও জরুরি। জলবায়ু পরিবর্তন মানুষের হস্তক্ষেপ বড় চ্যালেঞ্জ হলেও ‘উমিত’-কে ঘিরে আমরা আশাবাদী।”
কলোরাডো নদীতে আচমকা জলস্ফীতি, ভেসে গেল পাথর-লোহার কাঠামো, ভাঙল ফুটব্রিজ
বিপর্যস্ত রাস্তায় একা দুই শিশু, সোশাল মিডিয়ায় ভিডিয়ো দেখে চোখে জল নেটিজেনদের
হিমবাহ ভেঙে নদীতে নেমেছিল জল, সঙ্গে মিশেছিল মাটি-পাথর, কী ভাবে তৈরি হল ভয়াবহ স্রোত, মিলল উত্তর
হড়পা বানে নিশ্চিহ্ন গ্রাম, স্বজন হারিয়ে বেঁচে ফেরার যন্ত্রণার কথা জানালেন তিনি
জুলিই আজ বিশ্বজুড়ে পরিচিত এক সফল চিত্রশিল্পী আর জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার হিসেবে
মৃত্যু ৬২৬, নিখোঁজ বহু! ফের হড়পা বানের আশঙ্কায় হাই অ্যালার্ট নেপালে
মৃতদেহের গয়না চুরির অভিযোগেও গ্রেফতার, উদ্ধার বিপুল নগদ টাকা
আমেরিকার সঙ্গে চুক্তিতে আশাবাদী কারাকাস, অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আশা রডরিগেজের
হড়পা বানের ধাক্কা সামলে ওঠার আগেই নতুন বিপদের ভ্রুকুটি, ফুঁসছে ভোটেকোশী-ত্রিশূলী
নেপালে নিখোঁজ ভারতীয়দের নিয়ে বাড়ছে উদ্বেগ! উদ্ধারে তৎপর দিল্লি, দেশে ফিরলেন অনেকে
ইতালির সংসার ছেড়ে প্রেমিকের ঘরে! ৪ সন্তানের মাকে ঘিরে চাঞ্চল্য
হড়পা বানে বিধ্বস্ত নেপালের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, তিব্বত সীমান্তে কি কূটনৈতিক চাপ?
বিপদসীমার উপরে জলস্তর, সরোবর ফেটে গেলে ফের প্লাবিত হতে পারে বিপর্যস্ত এলাকা
নেপাল বিপর্যয়ে দায় এড়াল চিন! নেপালের অভিযোগ খারিজ, কাঠমান্ডু-বেজিং সম্পর্কে চিড়ের আশঙ্কা
রাস্তা-সেতু ধ্বংস, কাদার স্তূপে থমকে উদ্ধারকাজ, বাড়ছে উদ্বেগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের