নিজস্ব প্রতিনিধি , হুগলী - চার দিনের আনন্দ শেষ! উচ্ছ্বাস শেষে আজ দশমীর সকালে নেমেছে বিষাদের ছায়া। উমার বিদায়ের সুরে ভরে উঠেছে হুগলীর কোন্নগরের ঘোষালবাড়ি। ভোর থেকেই শুরু হয়েছে মাকে বরণ করার আচার। সাদা শাড়ি লাল পাড় পরে, মাথায় ঘোমটা দিয়ে একসঙ্গে দেবীকে বরণ করলেন পরিবারের মহিলারা। ঠাকুরকে সিঁদুর পরিয়ে একে একে সবাই মেতে উঠলেন সিঁদুর খেলায়। আনন্দ আর চোখের জলে মিলেমিশে উঠল আবেগঘন পরিবেশ।

সূত্রের খবর, ৫৭১ বছরের পুরনো এই দুর্গাপুজো জেলার অন্যতম প্রাচীন পূজা। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা রীতিনীতি আজও অপরিবর্তিত। দশমীর সকালে ঘোষালবাড়ির বিশেষ প্রথা অনুযায়ী মহিলারা ইলিশ মাছ আর পান্তা ভাত খেয়ে ঠাকুর বরণ করেন। তারপর নির্দিষ্ট সময়ে মাকে নিয়ে যাওয়া হয় গঙ্গার ঘাটে নিরঞ্জনের জন্য। প্রাচীন এই আচার অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রতিবছরই ভিড় জমে ঘোষালবাড়িতে।

দশমীর সকাল থেকেই ঘোষালবাড়ির আঙিনায় আবেগঘন পরিবেশ। একদিকে সিঁদুর খেলায় উচ্ছ্বাস, অন্যদিকে বিদায়ের বেদনা। মাকে নিরঞ্জন করার পর থেকেই পরিবারের প্রতিটি সদস্যের চোখে জল। তবে মায়ের বিদায় মানেই আবার শুরু আগামী বছরের দিন গোনা।

পরিবারের সদস্যদের কথায়, "এই কয়দিনের আনন্দই আমাদের সারা বছরের শক্তি। একসঙ্গে হাসি, আড্ডা, আনন্দে কেটেছে দিনগুলো। এখন আবার অপেক্ষা এক বছরের।" বাড়ির মহিলারা বলেন, নাড়ু বানানো থেকে শুরু করে পুজোর সমস্ত প্রস্তুতি সবাই মিলে করেন। আর এই পুজোর সময় দূর দূরান্তে থাকা আত্মীয়রা ফিরে আসেন নিজের বাড়িতে। কিন্তু দশমীর পর আবার সকলে নিজেদের কাজে ফিরে যাবেন, থেকে যাবে শুধু দীর্ঘ অপেক্ষা।

অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের