নিজস্ব প্রতিনিধি , ঢাকা - বাংলাদেশে হামের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিয়েছে। হাম ও হামের উপসর্গ নিয়ে শিশুমৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। এই ঘটনায় দেশজুড়ে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, পূর্ববর্তী মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার টিকার ঘাটতি নিয়ে কোনো যথাযথ ব্যবস্থা নেয়নি। এই গণ-মৃত্যুর প্রকৃত কারণ জানতে এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র কাছে ‘স্বাধীন তদন্ত’ করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশের নতুন বিএনপি সরকার।
হামে শিশু মৃত্যু নিয়ে ঢাকায় নানা বিক্ষোভ কর্মসূচিও হচ্ছে। ইতিমধ্যেই বিষয়টি দেশের সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। এই রোগের প্রাদুর্ভাবে শিশুমৃত্যুর ঘটনার তদন্তে কেন কমিশন গঠনের নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। কেন এত শিশুর মৃত্যু হলো ও এর পেছনে কারও কোনো গাফিলতি ছিল কি না, তা নিয়ে সরকারের পক্ষ থেকেও তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের স্বাস্থ্য সচিব।
বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৩ মে পর্যন্ত হামে নিশ্চিতভাবে মৃত্যু হয়েছে ৮৬ জনের। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গিয়েছে আরও ৪২৬টি শিশু। দেশে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬২ হাজারেরও বেশি শিশু। আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফ (UNICEF) এই পরিস্থিতির জন্য সরাসরি সাবেক ইউনূস সরকারকেই দোষারোপ করেছে।
ঢাকায় এক সাংবাদিক সম্মেলন করে তারা জানিয়েছে, হাম পরিস্থিতি নিয়ে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে তারা অন্তত ৫টি চিঠি দিয়েছিল। এছাড়া বিভিন্ন বৈঠকে অন্তত ১০ বার সতর্ক করা হয়েছিল। তবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রাক্তন বিশেষ সহকারী (স্বাস্থ্য) অধ্যাপক ডা. সায়েদুর রহমান ইউনিসেফের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।
এদিকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও স্বাস্থ্য বিভাগের প্রাক্তন পরিচালক বেনজির আহমদ বলছেন অন্য কথা। তার মতে, অন্তর্বর্তী সরকারের ঢিলেমি ও সিদ্ধান্ত গ্রহণে দেরিই এই পরিস্থিতির জন্য প্রাথমিকভাবে দায়ী। কিন্তু বর্তমান সরকারের সময়ে মহামারি শুরু হওয়ার পরে, এটাকে হালকাভাবে নেওয়ার কারণেও অনেক মৃত্যু প্রতিরোধ করা যায়নি। হাম মহামারি রুখতে নতুন সরকার এখন ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের ব্যাপক টিকাদানের উদ্যোগ নিয়েছে।
এই ভয়াবহ পরিস্থিতি ও স্বাধীন তদন্তের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার জানান, 'আমরা কাউকে পুরোপুরি দোষারোপ করতে চাই না। আমরা কাউকে এককভাবে দায়ও দিতে চাই না। তবে ভুলের যেন পুনরাবৃত্তি না হয়, সেই জন্য হাম পরিস্থিতি কেন এমন হলো, সেটা জানা দরকার। সেজন্যই স্বাধীন তদন্তের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা-কে আমরা অনুরোধ করেছি। তারাও এই তদন্তে আগ্রহ দেখিয়েছে'।
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা
তার এই মানবিক উদ্যোগ সমাজব্যবস্থায় এক গভীর ও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের