নিজস্ব প্রতিনিধি , হুগলী - টানা বৃষ্টিতে জলমগ্ন এলাকা।ভারী বৃষ্টিতে রাস্তাঘাট , বাড়ি ঘর ,বাজারজুড়ে তৈরি হয়েছে জলমগ্ন পরিস্থিতি। শহরের একাধিক এলাকা জলবন্দি হয়ে পড়ায় সাধারণ মানুষ কার্যত চরম দুর্ভোগের শিকার। কোথাও কোমর সমান জল, কোথাও আবার পাম্প বসিয়েও নামানো যাচ্ছে না জলস্তর। আর সেই পরিস্থিতিকে কেন্দ্র করে শুরু হয়েছে তৃণমূল–বিজেপি রাজনৈতিক মতবিরোধ।
স্থানীয় সূত্রে জানা গেছে ,তৃণমূলের অভিযোগ, দুর্গাপুর হাইওয়ে সম্প্রসারণের সময় পাঁচগাছি খালের উপর পিলার তৈরি করায় জল জমার সমস্যা তীব্র হয়েছে। ন্যাশনাল হাইওয়ে অথরিটি কেবলমাত্র একটি পাম্প বসিয়েছে, যা দিনের বেলা চালু থাকে। অন্যদিকে পুরসভা পাঁচটি পাম্প বসালেও এবারের অতিবৃষ্টিতে তা যথেষ্ট নয় বলে দাবি ডানকুনি পুরসভার উপপুর প্রধান প্রকাশ রাহার। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার জেরেই কেন্দ্রীয় সংস্থা সঠিকভাবে কাজ করছে না।
অন্যদিকে বিজেপি নেতা দিলীপ সিং অভিযোগ করেছেন, জলমগ্ন ডানকুনির সমস্যা নতুন নয়। ২০১২ সালে তৃণমূলের রেলমন্ত্রী থাকাকালীন ২৪টি পুকুর ভরাট করে কারখানা তৈরির ফলে জলনিকাশ ব্যবস্থা ভেঙে পড়েছে। বিজেপির দাবি—পুরসভা কার্যত কোনো কাজই করছে না, বরং গরিব মানুষদের নিচু জমিতে বসবাস করতে বাধ্য করা হয়েছে।
একদিকে তৃণমূলের দাবি খাল বন্ধ করেছে কেন্দ্রীয় ন্যাশনাল হাইওয়ে অথরিটি, অন্যদিকে বিজেপির অভিযোগ পুরসভার ব্যর্থতা ও পুকুর ভরাটই মূল কারণ। রাজনৈতিক দোষারোপের এই খেলায় ডানকুনির সাধারণ মানুষের দুর্ভোগ কতটা কমবে, তা নিয়েই উঠছে প্রশ্ন।
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের