নিজস্ব প্রতিনিধি, বৈরুত - দক্ষিণ লেবাননে সামরিক অভিযানে উল্লেখযোগ্য অগ্রগতির দাবি করল ইজরায়েল। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেউফোর্ট পাহাড় ও তার উপরে অবস্থিত ঐতিহাসিক বেউফোর্ট দুর্গের নিয়ন্ত্রণ নিয়েছে ইজরায়েলি বাহিনী। চার দশকেরও বেশি সময় পর আবারও ওই দুর্গ চত্বরে ইজরায়েলের পতাকা উত্তোলনের ছবি সামনে এসেছে।
সূত্রের খবর, গত কয়েকদিন ধরে দক্ষিণ লেবাননের নাবাতিয়ে অঞ্চল ও আশপাশের এলাকায় ধারাবাহিক বিমান ও স্থল অভিযান চালায় ইজরায়েলি সেনাবাহিনী। ইজরায়েলের অভিযোগ, এলাকাটি দীর্ঘদিন ধরে হেজবোল্লার গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। সেই কারণেই ওই পাহাড়ি অঞ্চলকে লক্ষ্য করে অভিযান জোরদার করা হয়। পরে সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র সামাজিক মাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেন। যেখানে দুর্গের উপরে ইজরায়েলের জাতীয় পতাকা উড়তে দেখা যায় ও সেনাদের টহল দিতেও দেখা যায়। বিশ্লেষকদের মতে, চলমান সংঘাতের আবহে এই অবস্থান দখল ইজরায়েলের কাছে প্রতীকী ও কৌশলগত- দুই দিক থেকেই গুরুত্বপূর্ণ।
১৯৮২ সালে লেবানন যুদ্ধের সময় প্রথম এই দুর্গের নিয়ন্ত্রণ নিয়েছিল ইজরায়েল। পরবর্তী সময়ে ২০০০ সালে দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারের আগে পর্যন্ত এলাকাটি তাদের দখলেই ছিল। এবার ফের ওই অঞ্চলে প্রবেশ করে বেউফোর্ট দুর্গের নিয়ন্ত্রণ নেওয়াকে বড় সাফল্য হিসেবে তুলে ধরছে তেল আভিভ। ইজরায়েলি সেনাবাহিনীর বক্তব্য, সীমান্তবর্তী জনবসতির নিরাপত্তা নিশ্চিত করতে হেজবোল্লার অবকাঠামো ধ্বংস করা প্রয়োজন ছিল । সেই লক্ষ্যেই অভিযান পরিচালিত হয়েছে।
সেনাবাহিনীর দাবি, সাম্প্রতিক অভিযানে বেউফোর্ট রিজ ও ওয়াদি সালুকি সংলগ্ন এলাকায় একাধিক হেজবোল্লা অবস্থান লক্ষ্য করে আঘাত হানা হয়েছে। একই সঙ্গে সীমান্তের কাছাকাছি অঞ্চল থেকে অগ্রসর হয়ে লিতানি নদী সংলগ্ন কৌশলগত পথ ব্যবহার করে বাহিনী দুর্গ এলাকায় পৌঁছয়। ইজরায়েলের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে, প্রয়োজনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকতে পারে।
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা
তার এই মানবিক উদ্যোগ সমাজব্যবস্থায় এক গভীর ও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের