নিজস্ব প্রতিনিধি , মালদহ - দীর্ঘ কয়েক বছর ধরেই ব্রাউন সুগার পাচারচক্রের সঙ্গে যুক্ত ছিলেন। জনবহুল এলাকায় নীরবে এই পাচার চক্র চালাচ্ছিলেন তিন অজ্ঞাত পরিচয় ব্যক্তি। অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন তারা। উদ্ধার করা হয় কেজি কেজি ব্রাউন সুগার। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে মালদহ কালিয়াচক থানা এলাকায়।
সূত্রের খবর , মালদহ জেলার কালিয়াচক থানার অন্তর্গত গোলাপগঞ্জ এলাকায় দীর্ঘদিন ধরেই ব্রাউন সুগার পাচার চক্র চালাচ্ছিলেন তিন দুষ্কৃতী। আঁচ পেয়েই আঁটঘাট বেঁধে অভিযান চালায় গোলাপগঞ্জ পাহাড়ের পুলিশ। স্থানীয় একটি আমবাগান থেকে উদ্ধার করা হল বিপুল পরিমাণ ব্রাউন সুগার। ৩৯ কেজির ওই ব্রাউন সুগারের আনুমানিক দাম প্রায় ৪০ কোটি টাকা।
ব্রাউন সুগার উদ্ধার করার পাশাপাশি গ্রেফতার করা হয় বরকত শেখ , রোফ শেখ , হাসিবুর শেখ নামক তিন দুষ্কৃতীকে। তিন জনের বাড়ি কালিয়াচকের মোজমপুর এলাকায়। এর আগেও মালদহ ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে। তবে এই উদ্ধার মালদহ জেলায় রেকর্ড। এর আগে এত পরিমাণ ব্রাউন সুগারের হদিশ মেলেনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় ভীষণই আতঙ্ক ছড়িয়েছে কালিয়াচক এলাকায়।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের