6a43d2dfcf8f2_Gallery_1782829616867
জুন ৩০, ২০২৬ রাত ০৮:০৩ IST

৩৬ বছর পর কাশ্মীরি পণ্ডিত সরলা ভাট হত্যা মামলায় বড় মোড়! ইয়াসিন মালিকের বিরুদ্ধে চার্জশিট পেশ

নিজস্ব প্রতিনিধি , জম্মু - প্রায় সাড়ে তিন দশক আগে কাশ্মীরে ঘটে যাওয়া বহুচর্চিত হত্যাকাণ্ডে এল নতুন মোড়। কাশ্মীরি পণ্ডিত নার্স সরলা ভাটকে অপহরণ, যৌন নির্যাতন ও খুনের মামলায় বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিকের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়। আদালতে ৭৩৭ পাতার এই চার্জশিট পেশ করেছে তদন্তকারী সংস্থা। শুধু ইয়াসিন মালিকই নন, মামলায় আরও চারজনের নামও উল্লেখ করা হয়েছে বলে জানা গিয়েছে।

সরলা ভাট কাশ্মীরের একটি সরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে নার্স হিসেবে কর্মরত ছিলেন। ১৯৯০ সালের ১৮ এপ্রিল হাসপাতালের কাছ থেকে তাঁকে অপহরণ করা হয়েছিল বলে অভিযোগ। এরপর তাঁকে একটি গোপন স্থানে আটকে রাখা হয়। অভিযোগ, সেখানে তাঁর উপর নির্মম অত্যাচার চালানো হয়। এমনকি যৌন নির্যাতনের শিকার হতে হয়। পরে তাঁকে গুলি করে হত্যা করা হয়। সেই সময় কাশ্মীরে কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়ের উপর ধারাবাহিক হামলার ঘটনা ঘটছিল। বহু মানুষ আতঙ্কে উপত্যকা ছেড়ে চলে যেতে বাধ্য হন। অধিকাংশ কাশ্মীরি পণ্ডিত স্বাস্থ্যকর্মী এলাকা ছাড়লেও সরলা ভাট নিজের কর্মস্থল না ছাড়ার সিদ্ধান্ত নেন। তদন্তকারীদের দাবি, সেই কারণেই তিনি হামলাকারীদের নিশানায় পরিণত হন।

এই মামলার চার্জশিটে ১৯৯০ সালের অস্থির পরিস্থিতিরও উল্লেখ করা হয়েছে। সেই সময় একের পর এক কাশ্মীরি পণ্ডিত ব্যক্তিত্ব খুন হন বলে অভিযোগ। তদন্তকারী সংস্থার মতে, এসব ঘটনার ফলে গোটা সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহু পরিবার উপত্যকা ছেড়ে অন্যত্র চলে যায়। দীর্ঘ তদন্তের পর এবার সরলা ভাট হত্যা মামলায় আনুষ্ঠানিকভাবে আদালতে চার্জশিট জমা দেওয়া হল।

উল্লেখ্য, বর্তমানে সন্ত্রাসবাদ-সংক্রান্ত একটি মামলায় দোষী সাব্যস্ত হয়ে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন ইয়াসিন মালিক। সম্প্রতি আদালতে জমা দেওয়া এক হলফনামায় তদন্তকারী সংস্থা তাঁর বিরুদ্ধে আরও কঠোর শাস্তির দাবি জানায়। অন্যদিকে ইয়াসিন মালিক দাবি করেন, তিনি বহু বছর আগে অস্ত্রের পথ ছেড়ে দিয়েছেন। বর্তমানে অহিংস আন্দোলনের পক্ষে রয়েছেন। তবে সেই দাবির মাঝেই এবার ১৯৯০ সালের এই বহুচর্চিত মামলায় তাঁর বিরুদ্ধে চার্জশিট পেশ হওয়ায় বিষয়টি নতুন করে আলোচনায় উঠে এসেছে।

আরও পড়ুন

প্রেমিকাকে আইফোন উপহার দিতে নিজের বাড়িতেই ৫০ লাখ টাকার চুরি , গুজরাত থেকে গ্রেফতার যুবক
আগস্ট ২৭, ২০২৬

পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্ত যুবক

ভাইয়ের মঙ্গলে এবার গোবরের রাখি , বৈদিক ছোঁয়ায় মেতে উঠেছে বাজার
আগস্ট ২৭, ২০২৬

পরিবেশ সচেতনতা আর গোরক্ষা বার্তার মেলবন্ধন

“ভিউ-লাইকের নেশায় বেপরোয়া Gen Z?” ঝাড়খণ্ডের গড়ওয়ায় রিল বানাতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই হাত হারালেন ১৯ বছরের তরুণী
আগস্ট ২৭, ২০২৬

শরীরের আরও একাধিক অংশে গুরুতর আঘাত রয়েছে

হড়পা বানের তাণ্ডবে লণ্ডভণ্ড নেপাল , মৃত বেড়ে ১৬২ , নিখোঁজ ৭৫০
আগস্ট ২৭, ২০২৬

হড়পা বানে নিখোঁজ শত শত যাত্রী

নেপালে মৃত্যুমিছিল, নিখোঁজ ১০৫ ভারতীয়! বিপর্যয়ের মাঝেই বলেন্দ্র শাহকে ফোন মোদির, বার্তা পাশে আছি
আগস্ট ২৬, ২০২৬

৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী

“আমার বাবা বিধায়ক, জানেন?”! শ্রীরঙ্গপট্টনার মন্দিরে ‘ভিআইপি’ দর্শন ঘিরে মহিলা পুলিশকে চড় বিজেপি বিধায়কের মেয়ের
আগস্ট ২৬, ২০২৬

আসল তৃণমূল কে? মমতা-ঋতব্রতের লড়াইয়ে নতুন মোড়! আমরাই আসল, দাবি ভিনরাজ্যের
আগস্ট ২৬, ২০২৬

দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল

শ্বশুর-শাশুড়ির সেবা করতেই হবে না! বউমার ব্যক্তিস্বাধীনতা নিয়ে বড় বার্তা হাইকোর্টের
আগস্ট ২৬, ২০২৬

ঘুমন্ত যাত্রীদের শরীর ভেদ করে ঢুকল লোহার রড! ভোরের রাস্তায় ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত ৬
আগস্ট ২৬, ২০২৬

লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা

পাকিস্তানের হাসপাতালে ভয়াবহ আগুন , পুড়ে মৃত্যু ১৫ সদ্যোজাতের
আগস্ট ২৬, ২০২৬

PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার

 

পেঁয়াজ কাটতেই চোখে জল! ২০ দিনে কেজিতে ২০ টাকা দামবৃদ্ধি
আগস্ট ২৫, ২০২৬

চিনির দাম বাড়তেই কেন্দ্রের বড় সিদ্ধান্ত! আমদানি নিয়ে এল নতুন নির্দেশ
আগস্ট ২৫, ২০২৬

১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের

রাজধানীতে বৃষ্টির ভয়াবহ দাপট! জারি লাল সতর্কতা, জলমগ্ন রাস্তা, ধাক্কা বিমান পরিষেবায়
আগস্ট ২৫, ২০২৬

১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা

শাশুড়ি নন, যেন মায়ের মতো! ছেলেকে হারিয়েও বউমার হাত ছাড়েননি, পড়াশোনা করিয়ে চাকরি, শেষে নিজেই দিলেন দ্বিতীয় বিয়ে
আগস্ট ২৫, ২০২৬

গায়ে ‘ওয়েস্টার্ন রেলওয়ে’র চাদর ! তিনজনের হাতে এল কীভাবে ? উঠছে প্রশ্ন
আগস্ট ২৪, ২০২৬

ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা

 

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের