নিজস্ব প্রতিনিধি, নিউ ইয়র্ক – বেশ কিছুদিন ধরে কৃত্রিম বুদ্ধিমত্তা ‘গ্রোকে’র কাজ নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। অসন্তোষ প্রকাশ করেছিল মোদি সরকার। এবার মোদি সরকারের চাপে নতজানু মার্কিন ধনকুবের ইলন মাস্কের সংস্থা এক্স। ৩৫০০ টি পোস্ট ব্লক এবং ৬০০ অ্যাকাউন্ট বাতিল করেছে এক্স।
এক্সে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে যে পরিষেবা প্রচলিত রয়েছে, তার নাম গ্রোক। অভিযোগ, অনুমতি ছাড়াই গ্রোক ব্যবহার করে মহিলাদের নগ্ন ছবি তৈরি করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে। অভিযোগ উঠতেই এই নিয়ে এক্সকে সতর্ক করেছিল কেন্দ্র সরকার। কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার করে অশ্লীল ও যৌন উস্কানিমূলক বিষয়বস্তুগুলি প্রতিরোধে কী কী পদক্ষেপ করা হয়েছে, তা এক্সের কাছে জানতে চেয়েছিল তথ্যপ্রযুক্তি মন্ত্রক।
কেন্দ্রের তরফে জানানো হয়েছিল, ২০০০ সালের তথ্যপ্রযুক্তি আইন এবং ২০২১ সালের নিয়মবিধি মেনে যে ভাবে কাজ করা উচিত, তা করছে না এক্স। কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার করা হচ্ছে। এই নিয়ে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছিল কেন্দ্রের তরফে। এক্সের তরফ থেকে বিবৃতিতে জানানো হয়, “তাদের প্ল্যাটফর্মের অন্যতম বড় এবং গুরুত্বপূর্ণ বাজার ভারত। এই দেশের আইনকে তারা সম্মান করে।“ এরপরই ব্লক করে দেওয়া হয় ৩৫০০ টি পোস্ট এবং ৬০০ অ্যাকাউন্ট বাতিল করা হয়।
মৃতদেহ শনাক্তকরণে সমস্যা, মর্গে জায়গা নেই, বাড়ছে নিখোঁজদের পরিবারের উদ্বেগ
কলোরাডো নদীতে আচমকা জলস্ফীতি, ভেসে গেল পাথর-লোহার কাঠামো, ভাঙল ফুটব্রিজ
বিপর্যস্ত রাস্তায় একা দুই শিশু, সোশাল মিডিয়ায় ভিডিয়ো দেখে চোখে জল নেটিজেনদের
হিমবাহ ভেঙে নদীতে নেমেছিল জল, সঙ্গে মিশেছিল মাটি-পাথর, কী ভাবে তৈরি হল ভয়াবহ স্রোত, মিলল উত্তর
হড়পা বানে নিশ্চিহ্ন গ্রাম, স্বজন হারিয়ে বেঁচে ফেরার যন্ত্রণার কথা জানালেন তিনি
জুলিই আজ বিশ্বজুড়ে পরিচিত এক সফল চিত্রশিল্পী আর জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার হিসেবে
মৃত্যু ৬২৬, নিখোঁজ বহু! ফের হড়পা বানের আশঙ্কায় হাই অ্যালার্ট নেপালে
মৃতদেহের গয়না চুরির অভিযোগেও গ্রেফতার, উদ্ধার বিপুল নগদ টাকা
আমেরিকার সঙ্গে চুক্তিতে আশাবাদী কারাকাস, অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আশা রডরিগেজের
হড়পা বানের ধাক্কা সামলে ওঠার আগেই নতুন বিপদের ভ্রুকুটি, ফুঁসছে ভোটেকোশী-ত্রিশূলী
নেপালে নিখোঁজ ভারতীয়দের নিয়ে বাড়ছে উদ্বেগ! উদ্ধারে তৎপর দিল্লি, দেশে ফিরলেন অনেকে
ইতালির সংসার ছেড়ে প্রেমিকের ঘরে! ৪ সন্তানের মাকে ঘিরে চাঞ্চল্য
হড়পা বানে বিধ্বস্ত নেপালের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, তিব্বত সীমান্তে কি কূটনৈতিক চাপ?
বিপদসীমার উপরে জলস্তর, সরোবর ফেটে গেলে ফের প্লাবিত হতে পারে বিপর্যস্ত এলাকা
নেপাল বিপর্যয়ে দায় এড়াল চিন! নেপালের অভিযোগ খারিজ, কাঠমান্ডু-বেজিং সম্পর্কে চিড়ের আশঙ্কা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের