নিজস্ব প্রতিনিধি , হুগলী - ফের বড়সড় আর্থিক প্রতারণার কবলে আমজনতা। ৩৫ কোটি টাকার আর্থিক প্রতারণার ফাঁদে পা দিয়েছেন কয়েকশো গরীব দুঃখী। ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির বাঁশবেড়িয়ায়। পলাতক অভিযুক্ত। চোখের জলে থানার দ্বারস্থ হন সকলে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্রের খবর , দীর্ঘদিন ধরে একটি বেসরকারি সঞ্চয় প্রকল্প বা ফান্ডের নামে এলাকাবাসীর কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করেন সাবির আনসারি। নিরাপদ ভবিষ্যতের প্রতিশ্রুতি পেয়ে সেই ফান্ডে জমা দেওয়া টাকার পরিমাণ আনুমানিক ৩০ থেকে ৩৫ কোটি টাকা। অভিযোগকারীদের দাবি। এর আগেও একবার সাবির এলাকা ছেড়ে পালিয়েছিল।

অভিযোগকারীরা আরও জানিয়েছেন , সোমবার একটি বৈঠকের ডাক দেওয়া হয়।তবে বৈঠকের আগে ফের উধাও হয়ে যায় সাবির। ইতিমধ্যেই পলাতককে খুঁজতে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। আশ্বাসের পরও আমজনতার ক্ষোভের পরিমাণ কমছেনা। সকলের দাবি শীঘ্রই হারিয়ে যাওয়া টাকা ফিরিয়ে দিতে হবে। বহু মানুষ তাদের চিকিৎসা , ছেলে মেয়েদের পড়াশোনার কথা ভেবে সেই টাকা সঞ্চয়ের কথা ভাবলে আজ তারা সর্বস্বান্ত। অভিযুক্তকে খুঁজে শাস্তির দাবিও তুলেছেন তারা।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের