নিজস্ব প্রতিনিধি , কলকাতা - একুশে জুলাইয়ের শহিদ দিবসকে ঘিরে নতুন রাজনৈতিক বিতর্কের সূচনা। ১৯৯৩ সালের ২১ জুলাইয়ের গুলিকাণ্ডে নিহতদের ন্যায়বিচারের দাবিতে এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে তিন পাতার চিঠি পাঠালেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। চিঠিতে শুধু তৎকালীন বাম সরকারের ভূমিকাই নয়, ক্ষমতায় এসেও প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগে তৃণমূল সরকারের ভূমিকাকেও প্রশ্নের মুখে ফেলেছেন তিনি।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে পাঠানো চিঠিতে কাকলি ঘোষ দস্তিদার দাবি করেছেন, ১৯৯৩ সালের ২১ জুলাইয়ের গুলিকাণ্ডে নিহত ১৩ জন যুব কংগ্রেস কর্মীর পরিবার আজও প্রকৃত ন্যায়বিচার পায়নি। তার অভিযোগ, বাম সরকারের আমলে বিচার না মিললেও ২০১১ সালে ক্ষমতায় আসার পর তৃণমূল কংগ্রেসও এই ইস্যুতে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি।
চিঠিতে তিনি উল্লেখ করেছেন, বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের কমিশন গুলিচালনার ঘটনাকে 'বিনা উস্কানিতে, অসাংবিধানিক ও অপ্রয়োজনীয়' বলে মন্তব্য করলেও সেই রিপোর্ট আজও প্রকাশ করা হয়নি কিংবা কার্যকর করা হয়নি। ফলে তিন দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও নিহতদের পরিবার ন্যায়বিচার থেকে বঞ্চিত বলেই দাবি তার। এই পরিস্থিতিতে কাকলি মুখ্যমন্ত্রীর কাছে ছয় দফা দাবি জানিয়েছেন।
তার মধ্যে রয়েছে মামলাটি পুনরায় তদন্তের উদ্যোগ, বিচারপতি কমিশনের রিপোর্ট প্রকাশ এবং ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখা। চিঠিতে তিনি তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নেতৃত্বাধীন সরকারের পাশাপাশি তৎকালীন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, সিপিএম নেতা বিমান বসু এবং তৎকালীন স্বরাষ্ট্রসচিব মণীশ গুপ্তের ভূমিকাও উল্লেখ করেছেন। তৃণমূল সরকারের দীর্ঘদিনের অবস্থান নিয়েও প্রশ্ন তুলে কাকলির বক্তব্য, রাজনৈতিক পরিবর্তন হলেও শহিদ পরিবারের ন্যায়বিচারের দাবি আজও অপূর্ণ রয়ে গেছে।
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের