নিজস্ব প্রতিনিধি, অযোধ্যা – অক্টোবরে দীপাবলি। তার আগে অযোধ্যায় হবে এক বিশাল দীপ উৎসব। ওই উৎসবে চলতি বছর প্রায় ২৭ লক্ষ প্রদীপ জ্বালানোর পরিকল্পনা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যা এক নয়া রেকর্ড গড়তে চলেছ। ইতিমধ্যেই সেই প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে। উৎসব চলাকালীন কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হবে অযোধ্যা।
সূত্রের খবর, আগামী ১৯শে অক্টোবর সন্ধ্যায় ‘রাম কি পৌড়িতে’ অনুষ্ঠিত হবে এক বর্ণাঢ্য উৎসব। এই উৎসবে সামিল হবেন প্রায় ৩২ হাজার স্বেচ্ছাসেবক। এবারের উৎসবের নয়া আকর্ষণ লেজার লাইট শো এবং পরিবেশ-বান্ধব আতশবাজির ঝলকানি। তাতে তুলে ধরা হবে রামায়ণের গুরুত্বপূর্ণ কিছু ঘটনা। জ্বালানো হবে ২৬.১১ লক্ষ প্রদীপ। আয়োজন করা হবে শোভাযাত্রারও।
অনুষ্ঠানে সামিল হবেন দেশ-বিদেশের হাজার হাজার ভক্ত। এই উৎসবের প্রধান নোডাল অফিসার হিসেবে কাজ করছেন অযোধ্যার এডিএম যোগেন্দ্র পাণ্ডে। নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন দফতরের ২০ জন নোডাল অফিসারকে।
সাংবাদিকদের জেলা শাসক নিখিল তিকারাম জানিয়েছেন, “জোরদার করা হচ্ছে নিরাপত্তা। সিসিটিভি ক্যামেরা, ড্রোন নজরদারি এবং পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন থাকবে উৎসবে। জরুরি পরিস্থিতির জন্য মেডিকেল টিম প্রস্তুত থাকবে। রাম কি পৌড়ি ও তার আশেপাশের এলাকা পরিষ্কার রাখতে দায়িত্ব দেওয়া হয়েছে একটি বিশেষ টিমকে।”
পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্ত যুবক
পরিবেশ সচেতনতা আর গোরক্ষা বার্তার মেলবন্ধন
শরীরের আরও একাধিক অংশে গুরুতর আঘাত রয়েছে
হড়পা বানে নিখোঁজ শত শত যাত্রী
৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের