নিজস্ব প্রতিনিধি, কলকাতা - ২৬-র নির্বাচনের আগে চমক বিজেপির। মঙ্গলবার পদ্ম শিবিরে যোগদান করলেন বাম আমলের মন্ত্রী তথা প্রয়াত আরএসপি নেতা ক্ষিতি গোস্বামীর মেয়ে কস্তুরী গোস্বামী। ক্ষিতি গোস্বামীর আরেক মেয়ে বসুন্ধরা গোস্বামী গত ৫ বছর ধরে তৃণমূলে রয়েছেন। সুতরাং, এবার গোস্বামী পরিবারে ঘরে-বাইরে, দু জায়গাতেই লড়াই।
সূত্রের খবর, এদিন সল্টলেকে বিজেপির দফতরে পদ্ম শিবিরের পতাকা তুলে নেন কস্তুরী গোস্বামী। তিনি ছাড়াও এদিন বিজেপিতে যোগ দিয়েছেন প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী, অবসরপ্রাপ্ত সিআরপিএফ কর্তা বিপ্লব বিশ্বাস ও শিল্পোদ্যোগী ড. অক্ষয় বিনজরাজকা। সেখানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য ও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
কস্তুরীর বিজেপিতে যোগদান নিয়ে তাঁর দিদি বসুন্ধরা গোস্বামী জানিয়েছেন, “এই নিয়ে আমার কিছু বলার নেই। হয়তো কোনও রাজনৈতিক লক্ষ্য ছিল, সেটা পূরণ করার জন্য যোগদান করেছে। এটা মানুষের ব্যক্তিগত ব্যাপার। আমি কী বলব? আমার সঙ্গে খুব একটা সদ্ভাব নেই। তাই, আলোচনার কোনও প্রশ্নই নেই। আমার মা-ও জানতেন না।“ উল্লেখ্য, কলকাতা পুরসভার ৯৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বসুন্ধরা।
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের