নিজস্ব প্রতিনিধি , নিউ ইয়র্ক - জল্পনাই কি তবে সত্যিই হতে চলেছে? ইরান আমেরিকার শান্তি বৈঠক কী তবে ভেস্তে গেল? এই বৈঠক নিয়ে গত দুদিন ধরেই তোলপাড় গোটা বিশ্ব। এবার ইসলামাবাদে শান্তি বৈঠক নিয়ে এবার মন্তব্য করলেন মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স। দীর্ঘ ২১ ঘণ্টা বৈঠকের পরও সুরাহা মেলেনি বলে জানিয়েছেন তিনি। ভেস্তে গেছে শান্তি বৈঠক। তবে এবার কি আরও বড় যুদ্ধ হতে চলেছে মধ্যপ্রাচ্যে? ভ্যান্সের মন্তব্যের পর ফের জোরালো হয়েছে। সেই আশঙ্কা।
ভারতীয় সময় অনুযায়ী রবিবার ভোরে মার্কিন উপ রাষ্ট্রপতি জানিয়েছেন , "আমরা যে শর্তগুলি দিয়েছিলাম ইরান সেগুলিতে সম্মত হয়নি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাদের বলেছিলেন , সদিচ্ছা সহকারে আমাদের সমঝোতায় পৌঁছনোর চেষ্টা করতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত, কোনও অগ্রগতি হয়নি। আমরা ফের ফিরে আসছি।"
এরপর ভ্যান্স আরও বলেছেন , "ইরানের পারমাণবিক কর্মসূচি ও সমৃদ্ধকরণ কেন্দ্রগুলি আগেই ধ্বংস করে দেওয়া হয়েছে। কিন্তু ভবিষ্যতে ইরান যে পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, সেই আশ্বাস তারা দেয়নি।"
অন্যদিকে , ইরানের তরফে জানানো হয়েছে , বেশকিছু বিষয়ে আমেরিকার সঙ্গে মতবিরোধ হয়েছে। আগামীদিনে ফের আমেরিকার সঙ্গে বৈঠকে বসবে বলে জানিয়েছে ইরান। যদিও এই বিষয়ে মন্তব্য করতে নারাজ আমেরিকা। আগামীদিনে আদৌ কোনো বৈঠক হবে কিনা এখনও জানায়নি আমেরিকা। তবে আমেরিকার দাবি , বৈঠক কার্যকরী হোক না হোক হরমুজ উন্মুক্ত করেই ছাড়বে তারা।
উল্লেখ্য , টানা ৪০ দিন রক্তক্ষয়ী যুদ্ধের পর ২ সপ্তাহের সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে আমেরিকা ইরান। ইসলামাবাদে দুই সদস্যের প্রতিনিধি দলই পৌঁছে যায় শনিবার। আমেরিকার প্রতিনিধি দলে ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাই জ্যারেড কুশনার। তবে ২১ ঘণ্টার দীর্ঘ বৈঠকের পরও মিলল না সমাধান সূত্র।
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা
তার এই মানবিক উদ্যোগ সমাজব্যবস্থায় এক গভীর ও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের