নিজস্ব প্রতিনিধি , কলকাতা - কালবৈশাখীর ভয়ংকর তাণ্ডবে শুক্রবার বিকেলে কার্যত বিপর্যস্ত হয়ে পড়ল তিলোত্তমা। ঘণ্টায় প্রায় ৮৮ কিলোমিটার বেগে ঝড় বয়ে যায় শহরের উপর দিয়ে। মুহূর্তে অন্ধকারে ঢেকে যায় আকাশ, শুরু হয় প্রবল ঝড়-বৃষ্টি। আর সেই দুর্যোগের মধ্যেই প্রিন্সেপ ঘাটে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। গাছের ডাল ভেঙে পড়ে প্রাণ হারালেন এক ব্যক্তি।
শুক্রবার দুপুর গড়াতেই কলকাতা ও সংলগ্ন এলাকায় কালো মেঘে ঢেকে যায় আকাশ। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় প্রবল ঝড় ও ভারী বৃষ্টি। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, ঝড়ের গতি প্রায় ৮৮ কিলোমিটার প্রতি ঘণ্টায় পৌঁছে যায়। তাণ্ডবে সল্টলেক, দক্ষিণ কলকাতা-সহ একাধিক এলাকায় গাছ ভেঙে পড়ে রাস্তা অবরুদ্ধ হয়ে যায়। এরই মধ্যে প্রিন্সেপ ঘাটে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।
ঝড়ের সময় এক ব্যক্তি রেললাইনের ধারে থাকা একটি আমগাছের নীচে আম কুড়োতে গিয়েছিলেন। আচমকাই গাছের বিশাল ডাল ভেঙে তার মাথার উপর পড়ে। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। একইসঙ্গে ওই ডাল চক্ররেলের ওভারহেড তারের উপর পড়ায় আগুনও লেগে যায়, যার ফলে রেল পরিষেবাতেও সাময়িক ব্যাঘাত ঘটে।
অন্যদিকে, প্রবল বৃষ্টিতে শহরের একাধিক রাস্তায় জল জমে যায়। বহু জায়গায় যানজট তৈরি হয়। দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা দ্রুত উদ্ধারকাজে নামেন। প্রশাসনের তরফে নাগরিকদের অপ্রয়োজনে বাইরে না বেরনোর পরামর্শ দেওয়া হয়েছে।
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের