নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ – প্রায় ১৮ বছর পর এক খুনের মামলার বিচার হল। খুনের মামলায় অভিযুক্ত সার্জুল শেখকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এই নির্দেশ দিয়েছেন মুর্শিদাবাদের কান্দি মহকুমা আদালতের ফাস্ট ট্র্যাক ফার্স্ট কোর্টের বিচারক সমরেশ বেরা।
ঘটনার সূত্রপাত, ২০০৭ সালের ২৯ এপ্রিল। ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত হিজল গ্রাম পঞ্চায়েতের বাজেগোপাল গ্রামের একটি মাঠে। কওসর আলি নামে এক ব্যক্তিকে বোমা মেরে খুন করে প্রতিবেশী সার্জুল শেখ। কান্দি থানায় খুনের অভিযোগ দায়ের করেন মৃত কওসর আলির বাবা আবুল হোসেন।
অভিযোগের ভিত্তিতে পুলিশ সার্জুল শেখকে গ্রেফতার করে পুলিশ। দীর্ঘ বিচার প্রক্রিয়ায় সাক্ষ্য গ্রহণ করা হয় মোট ১৭ জন সাক্ষীর। সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালতে প্রমাণিত হয়, মহিলা ঘটিত কারণে খুনের ঘটনা ঘটে। আদালতের সরকারি আইনজীবী সুনীল চক্রবর্তী জানান, ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় সার্জুল শেখকে দোষী সাব্যস্ত করা হয়।
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
কারখানা বন্ধের দাবিতে এলাকায় বিক্ষোভ স্থানীয়দের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের