নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া - ক্ষমতার এক বছর পূর্ণ হলেই জনতার দরবারে পরীক্ষা। ৯ মে ২০২৭ মুখ্যমন্ত্রী হিসেবে এক বছর পূর্ণ করার দিন আমজনতার কাছ থেকেই নিজের কাজের রিপোর্ট কার্ড নিতে চান শুভেন্দু অধিকারী। পুরুলিয়ায় জাইকা জল প্রকল্পের উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, '১০-এর মধ্যে ৯ না পেলে ক্ষমা স্বীকার করে নেব।' অর্থাৎ প্রতিশ্রুতি নয়, এক বছরের কাজের ভিত্তিতেই তার মূল্যায়ন করুক বাংলার মানুষ।
মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার এক বছর পূর্ণ হওয়ার আগেই নিজের জন্য বড়সড় লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন শুভেন্দু অধিকারী। ২০২৭ সালের ৯ মে বাংলার প্রশাসনিক প্রধান হিসেবে তার এক বছর পূর্ণ হবে। আর সেই দিনেই জনতার সামনে পরীক্ষা দিতে চান তিনি। পুরুলিয়ায় জাইকা জল প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, '২০২৭ সালে ৯ মে, ওই দিন আমার মুখ্যমন্ত্রী হিসাবে এক বছর পূরণ করব। আপনাদের সামনে পরীক্ষায় বসবো। আপনারা আমাকে নম্বর দেবেন। আমি যদি ১০-এর মধ্যে ৯ না পাই তাহলে ক্ষমা স্বীকার করে নেব। মেনে নেব আমি পারলাম না।'
মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় উঠে এসেছে তার সরকারের কাজের প্রতি আত্মবিশ্বাসের সুরও। শুভেন্দুর বার্তা, এক বছরের মধ্যে মানুষের কল্যাণে একাধিক কাজ করে দেখাতে চান তিনি। সময় দেওয়ার পাশাপাশি সরকারের উপর বিশ্বাস ও ভরসা রাখার আবেদনও জানিয়েছেন রাজ্যবাসীর কাছে। এদিকে, মঙ্গলবারই ১০০ দিনে পা দিতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। শুধু আত্মবিশ্বাসের কথা নয়, ব্যর্থতার দায় নেওয়ার বার্তাও দিয়েছেন তিনি। শুভেন্দুর বক্তব্য, যদি নির্ধারিত লক্ষ্যে পৌঁছতে না পারেন, তাহলে সেই ব্যর্থতা মেনে নিতে তার কোনও দ্বিধা থাকবে না।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের