নিজস্ব প্রতিনিধি, মুম্বই – মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে দুশ্চিন্তার কালো মেঘ মুম্বইয়ের হোটেল- রেস্তরাঁগুলিতে। গ্যাস সঙ্কটে মাথায় হাত পড়েছে রেস্তরাঁ-হোটেলের মালিকদের। ইতিমধ্যেই মায়ানগরীতে বন্ধ ২০ শতাংশ রেস্তরাঁ। এই পরিস্থিতি চলতে থাকলে তা বেড়ে ৫০ শতাংশ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি পর্যালোচনা করতে কমিটি গঠন করেছে কেন্দ্রের পেট্রোলিয়াম মন্ত্রক।
মুম্বই হোটেলস অ্যান্ড রেস্তোরাঁ অ্যাসোসিয়েশনের মতে, রান্নার গ্যাসের অভাবে ইতিমধ্যেই শহরের প্রায় ২০ শতাংশ হোটেল সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছে। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে, বন্ধ হয়ে যেতে পারে প্রায় ৫০ শতাংশ হোটেল। বর্তমানে কোনও রেস্তোরাঁ বা হোটেল চালু থাকবে কিনা, তা অনেকটা নির্ভর করছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে কতটা এলপিজি মজুত রয়েছে তার ওপর।
কেবল কলকাতা, মুম্বই নয়। দেশের একাধিক শহরে বাণিজ্যিক গ্যাসের জোগানে টান পড়েছে। পরিস্থিতির বদল না হলে আরও অনেক রেস্তরাঁ বন্ধ হয়ে যেতে পারে। কেন্দ্রের পেট্রোলিয়াম মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, হোটেল, রেস্তরাঁ এবং অন্যান্য বাণিজ্যিক ক্ষেত্রে গ্যাসের জোগান কেমন রয়েছে, তা খতিয়ে দেখতে কমিটি গঠন করা হয়েছে। বলে রাখা ভালো, ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম ১১৪ টাকা ৫০ পয়সা বেড়ে হয়েছে ১৯৯০ টাকা। দাম বৃদ্ধির প্রভাব পড়ছে হোটেল, রেস্তরাঁ এবং ছোট বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিতে।
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের