নিজস্ব প্রতিনিধি , দিল্লি - সংরক্ষণ নিয়ে ফের উত্তপ্ত রাজধানী। জাতভিত্তিক কোটা বাতিলের দাবিতে যন্তর মন্তরে বিক্ষোভ হয়েছে। সেই আবহেই কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান সরকারের অবস্থান স্পষ্ট করলেন। তাঁর বক্তব্য ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে।
শুক্রবার দিল্লির রাজপথে জড়ো হন বহু বিক্ষোভকারী। হাতে ছিল ব্যানার ও পোস্টার। জাতের বদলে আর্থিক অবস্থার ভিত্তিতে সংরক্ষণের দাবি ওঠে। তাঁদের স্লোগান ছিল, 'গরিবো কো আরক্ষণ মিলে, জাত কো নেহি'। বিক্ষোভকারীদের আটকাতে পুলিশি বাধাও দেওয়া হয়। কিন্তু তাতেও ভিড় কমেনি। রাত পর্যন্ত কয়েকশো মানুষ সেখানে ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পরে কড়া পদক্ষেপ করে পুলিশ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা হয়।
পুলিশ ও আধাসেনার বিরুদ্ধে মারধরের অভিযোগও ওঠে। প্রায় ৫০ জনকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। এই আবহেই সংরক্ষণ নিয়ে সরকারের অবস্থান সামনে আনেন চিরাগ পাসওয়ান।কেন্দ্রীয় মন্ত্রী বলেন, 'সংরক্ষণ কারও দয়া নয়। এটি দলিত-আদিবাসীদের সাংবিধানিক অধিকার'। তাঁর বক্তব্য, বছরের পর বছর বহু জাতি অত্যাচার ও বঞ্চনার শিকার হয়েছে। সামাজিক ন্যায় নিশ্চিত করতেই এই ব্যবস্থা চালু হয়েছিল। তাই কেউ দাবি করলেই তা তুলে দেওয়া সম্ভব নয়।
চিরাগ আরও বলেন, বর্তমান সময়েও সামাজিক সমতার জন্য সংরক্ষণ প্রয়োজন। তবে আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের পক্ষে নন তিনি। তাঁর মতে, আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব। আন্দোলনকারীদের সঙ্গে বসে সংরক্ষণের প্রয়োজনীয়তা বোঝানোর কথাও জানান তিনি।চিরাগ পাসওয়ানের কথায়, 'আলোচনার টেবিলেই সমস্যার সমাধান হতে পারে'। আন্দোলনকারীদের সংরক্ষণের গুরুত্ব বোঝানো হবে বলেও জানান তিনি। অর্থাৎ বিক্ষোভ যতই বাড়ুক, জাতভিত্তিক সংরক্ষণ তুলে নেওয়ার পথে সরকার যাচ্ছে না।
বর্তমানে দেশে মূলত দুই ধরনের সংরক্ষণ ব্যবস্থা রয়েছে। একটি জাতভিত্তিক সংরক্ষণ। তফসিলি জাতির জন্য প্রায় ১৫ শতাংশ কোটা রয়েছে। তফসিলি উপজাতির জন্য রয়েছে ৭.৫ শতাংশ। ওবিসিদের জন্য রয়েছে ২৭ শতাংশ। তবে বিভিন্ন রাজ্যে এই হার আলাদা হতে পারে। এর পাশাপাশি অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়াদের জন্যও কোটা রয়েছে। গোটা দেশে ১০ শতাংশ সংরক্ষণ চালু রয়েছে।
জাতভিত্তিক সংরক্ষণের বিরোধীরাই মূলত শুক্রবারের বিক্ষোভে অংশ নেন। তাঁদের দাবি, আর্থিক দুর্বলতার ভিত্তিতেই সংরক্ষণ দেওয়া হোক। তবে আন্দোলনকারীদের এই দাবি মানতে নারাজ কেন্দ্র। চিরাগের বক্তব্যে সেই অবস্থানই স্পষ্ট হয়েছে। ফলে যন্তর মন্তরের বিক্ষোভের পর সংরক্ষণ ইস্যুতে চাপ আরও বাড়ল। আপাতত আলোচনার পথেই পরিস্থিতি সামলাতে চাইছে সরকার।
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ
মায়ের মাসিক আয় দেড় লক্ষ হলেও বাবার দায়িত্ব কমবে না, তাৎপর্যপূর্ণ নির্দেশ শীর্ষ আদালতের
পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে হাই কোর্টের স্থগিতাদেশ, সরকারের বিরুদ্ধে ক্ষোভ আন্দোলনকারীদের
স্ত্রীকে ফেরানোর মরিয়া চেষ্টায় ভয়াবহ কাণ্ড, তদন্তে চাঞ্চল্যকর দাবি
ভাইরাল চিঠিতে গুরুতর অভিযোগ, নির্মাণ কমিটির প্রধানের পালটা জবাব
সবজি বিক্রি বাড়াতে রাশিয়ান তরুণীর নাচের অভিনব কৌশল, মুহূর্তেই দোকানের সামনে ভিড়
সংরক্ষণ বিরোধী আন্দোলনে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে নামল আধাসেনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের