নিজস্ব প্রতিনিধি , দিল্লি - মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুনে বিশ্বজুড়ে তীব্র জ্বালানি সংকট তৈরি হয়েছে। এই প্রতিকূল পরিস্থিতিতে হাই-ভোল্টেজ বৈঠকে বসতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী মাসের ১৫ থেকে ১৭ জুন ফ্রান্সে জি-৭ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানেই দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন দুই রাষ্ট্রনেতা। গত দেড় বছরের মধ্যে এটিই হতে চলেছে মোদি-ট্রাম্পের প্রথম মুখোমুখি সাক্ষাৎ। পারস্য উপসাগরের মহাসংকটের মাঝে দুই 'মহান বন্ধু'র এই বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব।
সূত্রের খবর, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বিশেষ আমন্ত্রণে আগামী মাসে জি-৭ সম্মেলনে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদি। ভারত এই জোটের স্থায়ী সদস্য না হলেও বিশেষ আমন্ত্রিত দেশ হিসেবে নিয়মিত অংশ নেয়। শেষবার ২০২৫ সালের ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে তাদের বৈঠক হয়েছিল। মূলত হরমুজ প্রণালীর তীব্র উত্তেজনা নিয়ে আলোচনার জন্যই এই বৈঠক হচ্ছে।
সংকীর্ণ জলপথ দিয়ে প্রতিদিন প্রায় ২০ থেকে ২২ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি হয়। এটি বিশ্বজুড়ে সমুদ্রপথে সরবরাহ হওয়া মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ। তেলের পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাসও এই পথ দিয়ে বিশ্ববাজারে পৌঁছায়। কিন্তু যুদ্ধের জেরে বিশ্বব্যাপী চাপ বাড়াতে হরমুজ রুদ্ধ করে রেখেছে ইরান। তেহরানকে পালটা চাপ দিতে হরমুজ ঘিরে রেখেছে একাধিক মার্কিন রণতরীও। এর জেরে ভারতসহ বিশ্বের অধিকাংশ দেশে জ্বালানি সংকট সৃষ্টি হয়েছে।
এ প্রসঙ্গে আন্তর্জাতিক ভূ-রাজনীতি বিশেষজ্ঞরা এক বিবৃতিতে জানান, ‘ভারত ও আমেরিকা-উভয় দেশের জন্যই হরমুজ প্রণালীর নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরান ও আমেরিকার এই দ্বিপাক্ষিক যুদ্ধ এখন বিশ্ববাজারকে অচল করে দিচ্ছে। এর আঁচ সরাসরি ভারতের ওপরও এসে পড়েছে। এই অবস্থায় আগামী মাসে দুই দেশের শীর্ষনেতার কী কথা হয়, সেদিকেই নজর রয়েছে সবার। আসন্ন বৈঠকটি বৈশ্বিক জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করতে পারে'।
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের