6a928396eb6f3_Gallery_1787986692019
আগস্ট ২৯, ২০২৬ দুপুর ১২:৩১ IST

G20 বৈঠক থেকে CEO মিটিং! ৬ দিনের আমেরিকা সফরে নির্মলা সীতারামন

নিজস্ব প্রতিনিধি , দিল্লি - ৬ দিনের আমেরিকা সফরে পৌঁছোলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সফরে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে যোগ দেবেন তিনি। G20-র অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নরদের বৈঠকের পাশাপাশি বিনিয়োগকারী এবং শিল্পমহলের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন নির্মলা।

কানাডায় ৩ দিনের সফর শেষ করে বৃহস্পতিবার শিকাগোর ও'হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সেখানে তাঁকে স্বাগত জানান ভারতীয় দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন নামগ্যা সি খামপা ও শিকাগোয় ভারতের কনসাল জেনারেল সোমনাথ ঘোষ। আমেরিকায় তাঁর সফরের প্রথম গন্তব্য শিকাগো। এরপর নর্থ ক্যারোলিনা, নিউ ইয়র্কেও যাবেন তিনি।

শিকাগোয় থাকাকালীন বেসরকারি ক্ষেত্রের শীর্ষ কর্তাদের পাশাপাশি বিনিয়োগকারীদের নিয়ে একটি রাউন্ডটেবিল বৈঠকে অংশ নেবেন নির্মলা। সেখানে ভারতের অর্থনীতির ভবিষ্যৎ ও বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা হবে। একই সঙ্গে ভারত-আমেরিকার বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত করার বিষয়টিও আলোচনায় আসবে। শিকাগো বিশ্ববিদ্যালয়ের পলস্কি সেন্টার ফর এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ইনোভেশনও পরিদর্শন করবেন তিনি।

সেখানে উদ্যোগপতি তৈরি, নতুন প্রযুক্তির ব্যবহার, উদ্ভাবনকে বাণিজ্যিক ক্ষেত্রে নিয়ে আসার মতো বিষয় নিয়ে আলোচনা করবেন অর্থমন্ত্রী। ভারতের স্টার্টআপ ক্ষেত্রকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে আরও বেশি যুক্ত করার সম্ভাবনাও খতিয়ে দেখা হবে। এরপর ৩১ অগস্ট , ১ সেপ্টেম্বর নর্থ ক্যারোলিনার অ্যাশভিলে G20-র অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নরদের বৈঠকে ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন নির্মলা।

আমেরিকার সভাপতিত্বে এই বৈঠকে বিশ্ব অর্থনীতির বৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা, আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার কথা। বৈঠকে বিভিন্ন দেশের অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নররা অংশ নেবেন। G20 বৈঠক শেষ করে নিউ ইয়র্কে যাবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সেখানে বিভিন্ন বড় সংস্থার কর্তাদের নিয়ে বিনিয়োগকারী রাউন্ডটেবিল বৈঠকে যোগ দেবেন তিনি। আর্থিক ক্ষেত্রের শীর্ষ কর্তাদের সঙ্গেও আলাদা বৈঠক করবেন নির্মলা।

ভারতে বিনিয়োগের সম্ভাবনা-সহ দুই দেশের অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হবে সেখানে। নিউ ইয়র্কে সফরের অন্যতম উল্লেখযোগ্য কর্মসূচি Nasdaq-এর বেল-রিংগিং অনুষ্ঠান। প্রযুক্তিনির্ভর আর্থিক বাজারে সাম্প্রতিক পরিবর্তন এবং অগ্রগতির প্রেক্ষিতে এই অনুষ্ঠানের বিশেষ গুরুত্ব রয়েছে। অর্থমন্ত্রীর সফরে ভারতের আর্থিক ক্ষেত্রের আন্তর্জাতিক সংযোগও গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে।

নির্মলার এই সফর ২৫ অগস্ট থেকে শুরু হয়েছে। এটি তাঁর ৯ দিনের কানাডা-আমেরিকা সফরের অংশ। আগামী ২ সেপ্টেম্বর তাঁর সফর শেষ হওয়ার কথা। কানাডায় থাকাকালীন প্রথম ভারত-কানাডা অর্থনৈতিক ও আর্থিক সংলাপে যোগ দিয়েছিলেন তিনি। পাশাপাশি জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা, গুরুত্বপূর্ণ খনিজ-সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গেও আলোচনা করেন।

আমেরিকা সফরেও একই ভাবে বিনিয়োগ ও বাণিজ্যকে গুরুত্ব দিচ্ছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। G20-র মঞ্চে আন্তর্জাতিক অর্থনীতি নিয়ে আলোচনার পাশাপাশি মার্কিন শিল্প ও আর্থিক ক্ষেত্রের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথাবার্তা হবে তাঁর। ফলে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্কের পাশাপাশি ভারতে নতুন বিনিয়োগ আনার দিকটিও এই সফরে বিশেষ গুরুত্ব পাচ্ছে।

আরও পড়ুন

অবশেষে ভারতের সাহায্য চাইল নেপাল! কী ভাবে উদ্ধার করবে দিল্লি, জানাল বিদেশ মন্ত্রক
আগস্ট ২৯, ২০২৬

বিদেশি সাহায্য নিতে প্রথমে আপত্তি ছিল কাঠমান্ডুর, শেষ পর্যন্ত ভারতের প্রস্তাবে সায়

রাখিতে এমন উপহার হয় ! ভাইকে নতুন জীবন দিতে নিজের কিডনি দান দিদির
আগস্ট ২৮, ২০২৬

ভাইয়ের জীবনে ফিরল নতুন আশার আলো

বন্ধ ঘরের খবর জানতে পেরেছিলেন! খুনের হুমকির অভিযোগে ফের খান স্যরের বিরুদ্ধে এফআইআর তরুণীর
আগস্ট ২৮, ২০২৬

গোপন প্রেম জানতেন তরুণী! খুনের হুমকির অভিযোগে খান স্যরের বিরুদ্ধে পাটনায় এফআইআর

নেপালের হড়পা বানের ধাক্কা এবার ভারতে! নদীতে ভেসে এল ৭ দেহ, পরিচয় ঘিরে বাড়ছে সংশয়
আগস্ট ২৮, ২০২৬

নেপালের বিপর্যয়ের প্রভাব এ বার ভারতেও, নদীপথে নজর প্রশাসনের

সিমকার্ড থেকে প্রতিরক্ষা তথ্য পাচার, পাকিস্তানের সঙ্গে যোগের অভিযোগ গ্রেফতার দম্পতি
আগস্ট ২৮, ২০২৬

দুবাই হয়ে পাকিস্তানে ৮টি সিম পাচারের দাবি, তদন্তে উঠে এল পাক হ্যান্ডলারদের যোগাযোগ

মাত্র ২০ মিনিটেই তৈরি সোলার প্যানেলের সম্পূর্ণ প্ল্যান ! AI প্রযুক্তিতে বদলাচ্ছে ইনস্টলেশনের হিসাব
আগস্ট ২৮, ২০২৬

স্যাটেলাইট ম্যাপিং থেকে প্যানেলের লেআউট হিসাবের জন্য একটাই প্ল্যাটফর্ম

রাহুলের মন্তব্যের ফ্যাক্ট চেক! ৪০টির মধ্যে ২৯টি মিথ্যে দাবি বিজেপির
আগস্ট ২৮, ২০২৬

রাহুলের অভিযোগের জবাবে ওয়েবসাইট, বিজেপির বিরুদ্ধে পালটা অভিযোগ হাত শিবিরের

সুভাষ চন্দ্রের ঋণ মকুব নিয়ে মালিয়ার কটাক্ষ! 'আমার ১৪,১০০ কোটি উদ্ধার', প্রশ্ন পলাতক শিল্পপতির
আগস্ট ২৮, ২০২৬

২২ হাজার কোটির ঋণ মেটাতে সাড়ে ৬ কোটি! সুভাষের স্বস্তির পরেই মালিয়ার পোস্ট

মনুস্মৃতি নিয়ে রাহুলের মন্তব্যে বিতর্ক! থানায় অভিযোগ বিজেপি নেত্রীর
আগস্ট ২৮, ২০২৬

পুণের অনুষ্ঠানে পিতৃতন্ত্র নিয়ে রাহুলের মন্তব্য, বক্তব্য বিকৃত করার অভিযোগ নাজিয়ার

দেহ শনাক্তের আগেই কি হবে সৎকার! বাড়ছে মৃত্যু, মর্গে ঠাঁই না পেয়ে বড় সিদ্ধান্তের পথে নেপাল
আগস্ট ২৮, ২০২৬

৫০০-র পথে মৃতের সংখ্যা, ১৫০০ নিখোঁজ, দেহ সংরক্ষণেও ফুরোচ্ছে সময়

ব্রেকআপে ভেঙে পড়লে এবার ৭ দিনের বেতনসহ ছুটি ! নজির গড়ল বেঙ্গালুরুর সংস্থা
আগস্ট ২৮, ২০২৬

সম্পর্ক ভাঙার পর মানসিকভাবে ঘুরে দাঁড়ানোর সময় দেওয়া হল কর্মীদের 

ফের হিংসার আগুন মণিপুরে! একদিনেই রক্ত ঝরল ৫ নাগার, নড়েচড়ে বসল প্রশাসন
আগস্ট ২৮, ২০২৬

কাংপোকপিতে গুলি চালিয়ে হত্যার অভিযোগ, শান্তি ফেরানো নিয়ে নতুন করে উদ্বেগ

প্রেমিকাকে আইফোন উপহার দিতে নিজের বাড়িতেই ৫০ লাখ টাকার চুরি , গুজরাত থেকে গ্রেফতার যুবক
আগস্ট ২৭, ২০২৬

পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্ত যুবক

ভাইয়ের মঙ্গলে এবার গোবরের রাখি , বৈদিক ছোঁয়ায় মেতে উঠেছে বাজার
আগস্ট ২৭, ২০২৬

পরিবেশ সচেতনতা আর গোরক্ষা বার্তার মেলবন্ধন

“ভিউ-লাইকের নেশায় বেপরোয়া Gen Z?” ঝাড়খণ্ডের গড়ওয়ায় রিল বানাতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই হাত হারালেন ১৯ বছরের তরুণী
আগস্ট ২৭, ২০২৬

শরীরের আরও একাধিক অংশে গুরুতর আঘাত রয়েছে

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের